Sunday , 31 August 2025 | [bangla_date]

কাহারোলে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ শিক্ষক কমিটি ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাহারোল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা জয়নন্দ এস,সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রায়ের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোকারম হোসেন সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সভাপতি, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট, দিনাজপুর জেলা শাখা ও প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ কলেজ শাখার অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, দিনাজপুর জেলা শাখা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান। সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আব্দুর রশিদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, দিনাজপুর জেলা শাখা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি, দিনাজপুর জেলা শাখার আহব্বায়ক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি কাহারোল উপজেলার সাবেক সভাপতি মোঃ রাহমাতুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী।
আলোচনা শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি কাহারোল উপজেলা শাখার মোঃ রাহমাতুল্লাহকে সভাপতি ও মোঃ রুস্তম আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট একটি উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়। আলোচনা ও সম্মেলন শেষে উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগমকে উপজেলা শাখা শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১৩ বছর পর হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

বোদায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাত্রদলের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

ঘোড়াঘাটে ভিজিএফের চাল বিতরণের কার্যক্রম শুরু

পীরগঞ্জে জামায়াতে ইসলামীর সমাবেশ

বীরগঞ্জে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ষ্ট্যান্ড কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

রানীশংকৈলে কোচ-সিএনজি সংঘর্ষে নিহত-১ আহত – ১

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ আয়োজিত বীরগঞ্জে বিশেষ জরুরী যৌথ সভা অনুষ্ঠিত

খানসামায় ভোট গ্রহণ কর্মকর্তাদের  দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

খানসামায় ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

দিনাজপুরে বিভিন্ন উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন পুষ্টি ও আমিষের ঘাটতি পূরণে প্রানিসম্পদ দেশে যথেষ্ট ভূমিকা রাখছে