Thursday , 7 August 2025 | [bangla_date]

খানসামায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের দাফন সম্পন্ন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য, উপজেলা কৃষকদলের আহŸায়ক ও আংগারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের।
বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় উপজেলার নিজ গ্রাম দুহশুহে মনসুর মিয়ার চাতালে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক।
এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মৃত্যুসংবাদ পাওয়ার পর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা বিএনপির আহŸায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ফজরের নামাজে যাওয়ার পথে পাকেরহাট জামে মসজিদের কাছে শরীফ উদ্দিন সরকারের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। দুই সপ্তাহ চিকিৎসা শেষে ৩ আগস্ট তিনি বাড়ি ফেরেন। এর তিনদিন পর, ৬ আগস্ট সকালে তিনি ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা বিএনপি’র শোক প্রকাশ
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি’র সদস্য ও কৃষক দলের আহŸায়ক এবং ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দীন সরকার (৭৫) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মোস্তফা কামাল মিলন, জেলা স্বেচ্ছাসেবক দল আহŸায়ক রাসেল আলী চৌধুরী লিমন প্রমুখ। জেলা বিএনপি’র নেতৃবৃন্দ মরহুম বীর মুক্তিযোদ্ধা খানসামা উপজেলা বিএনপি’র সদস্য শরীফ উদ্দীন সরকারের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশের কারিগর শিক্ষার্থীরা —-হুইপ ইকবালুর রহিম

হরিপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন

ঠাকুরগাঁওয়ে করোনায় নারীর মৃত্যু, মোট-মৃত্যু-৩২জন

বালিয়াডাঙ্গীতে স্কুল ছাত্রকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন ও থানায় মামলা

দিনাজপুরে মাদক কারবারিদের হামলায়  র‌্যাব সদস্য আহত \ আত্মরক্ষায় ফাঁকা গুলি

দিনাজপুরে মাদক কারবারিদের হামলায় র‌্যাব সদস্য আহত \ আত্মরক্ষায় ফাঁকা গুলি

পীরগঞ্জে ডাক্তারের পর শিক্ষকের মটরসাইকেল চুরি!

লকডাউনের প্রথম দিনে ঢিলেঢালা ঠাকুরগাঁও

বোদায় ১১ শত এতিম ও দুস্থর মাঝে ঈদ উপহার বিতরণ

চিরিরবন্দরে গণকবরগুলো আজও অরক্ষিত বেদনাভিদুর দিনের কথা বললেন গনকবর খননকারীরা

ঐতিহ্যবাহী বৈশাখী মেলার উদ্বোধনে আবু তৈয়ব আলী দুলাল