Monday , 11 August 2025 | [bangla_date]

গাজীপুরে সাংবাদিক তুহিন হ/ত্যা: হরিপুরে নিন্দা ও বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত হ/ত্যা/কা/রী/দের গ্রে/প্তা/র ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলামিন বিপু,সাংবাদিক নুর মোহাম্মদ,সাংবাদিক সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সহসভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড জাতিকে স্তম্ভিত করেছে। তাঁরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার নিয়ে হত্যার তীব্র নিন্দা জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এক কণ্ঠে তারা ঘোষণা দেন—সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্ম বার্ষিকীতে আটোয়ারী যুবদলের শীতবস্ত্র বিতরণ

রাণীশংকৈল সড়কে নি/য়ন্ত্রন হারিয়ে নি/হত-১ আ/হত-৬

চোরাচালান মামলার কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

রুহিয়ায় দুটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

রাণীশংকৈলে বউমার লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

দিনাজপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তেঁতুলিয়ায় মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ভাষণ’ মঞ্চস্থ

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে  মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

ঠাকুরগাঁওয়ে শরিফের প্রথম আগর চাষ সমতল ভূমিতে

কাহারোলে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ