Monday , 4 August 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে মন্ডল ডেইরী হাবের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পাস্তুরিত তরল দুধ ও দুগ্ধ জাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরী হাবের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
সোমবার দুপুরে ঘোড়াঘাট পৌর এলাকার সিপি রোডে মুন্সিপাড়ায় উদ্যোক্তা কৌশিক মন্ডল ফ্যাক্টরী পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় তিনি ফ্যাক্টরির পাস্তুরাইজার, হোমোজিনাইজার, অটোমেটিক প্যাকেট পাউনস মেশিন, ওয়াটার বয়লার মেশিন, ইনকিবিটার মেশিন ও ক্লোডরুম সহ ফ্যাক্টরি বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.রবিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডা.আব্দুল¬াহ আল মামুন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম, চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ রায়হান আলী, ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সারোয়ার হাসান, ওসি তদন্ত শহিদুল ইসলাম প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে সীমান্ত হত্যায় বিজিবি কড়া প্রতিবাদ

পীরগঞ্জে বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ফুটপাত দখলমুক্ত অভিযানে মেয়র

রাণীশংকৈল আল-হিকমাহ এনলাইটেন্ড স্কুলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস পালিত

ঠাকুরগাঁও জেলার ২৩ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

আটোয়ারীতে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল

দিনাজপুর প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বোচাগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত