Sunday , 24 August 2025 | [bangla_date]

চার মাস পর হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানী শুরু, দেড় মাসে ২০ কোটি টাকা আয়

হিলি (দিনাজপুর) প্রতিনিধি\দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানী বৃদ্ধি পেয়েছে। এতে করে আগের তুলনায় রপ্তানি খাতে বেড়েছে বৈদেশিক মুদ্রার আয়। চলতি অর্থ বছরের ৩০ জুন থেকে ভারতে বিভিন্ন পণ্য রপ্তানী শুরু হয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ৯১ মেট্রিকটন পণ্য ভারতে রপ্তানী হয়েছে। যা থেকে ১৭ লক্ষ ১০ হাজার ৫০০ ডলার আয় করেছে বাংলাদেশ সরকার।
এই বন্দর দিয়ে বিগত কয়েক বছর তেমন কোন পণ্য ভারতে রপ্তানী হয়নি। তবে বর্তমান ভারতে বিভিন্ন পণ্য রপ্তানী হচ্ছে। হিলি স্থলবন্দর মূলত আমদনী নির্ভর হলেও এখানে দিন-দিন বাড়ছে পণ্য রপ্তানি পরিমান। এই বন্দর দিয়ে যে পরিমান পণ্য রপ্তানি হয় তার বিপরিতে প্রায় ৭০ শতাংশ পণ্যই ভারত থেকে আমদানী হয়ে থাকে। বর্তমানে হিলি বন্দর থেকে রাইস ব্রান (তুষের তেল), টোস্ট বিস্কুট, ম্যাংগো জুস, ঝুট কাপুড়, নুডুলসসহ বিভিন্ন ধরনের বেকারী পন্য রপ্তানি হচ্ছে। চলতি বছরের ৩০ জুন থেকে আগস্টের ২০ তারিখ পর্যন্ত ২ হাজার ৯১ মেট্রিকটন পণ্য রপ্তানী হয়েছে। যা থেকে ১৭ লক্ষ ১০ হাজার ৫০০ ডলার আয় এসেছে। যা বাংলা টাকায় প্রায় ২০ কোটি।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, সরকারের আয়ের পাশাপাশি এই স্থলবন্দরে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক শ্রমিক। ভারতের অভ্যান্তে কিছু সমস্যা সমাধান করা গেলে এখানকার রপ্তানির পরিমান আরো বাড়বে বলে মনে করেন বন্দরের ব্যবসায়ীরা।
এদিকে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘদিন রপ্তানী বন্ধ থাকলেও বর্তমানে ভারতে বিভিন্ন পণ্য রপ্তানী হচ্ছে। চলতি বছরের ২৫ ফেব্রæয়ারীর পর থেকে আর কোন পণ্য রপ্তানী হয়নি। পরে চার মাস পর ৩০ জুন থেকে ভারতে আবার পণ্য রপ্তানী হচ্ছে। কাস্টমসের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সনাতন ধর্মালম্বীদের গঙ্গাস্নান

পঞ্চগড়ে বিএনপির জনসভা এই বছরের মধ্যে ইলেকশন হবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন -বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

পীরগঞ্জে ৭ জু-য়াড়ী গ্রে-প্তার

রাণীশংকৈলে প্রধান মন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর

পীরগঞ্জে মন্দিরের প্রতিমা ভাঙচুর ঃ থানায় মামলা

পীরগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভা

পীরগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর সভা

মুক্তি পাচ্ছে উর্বশী গানের সিঁড়ি’র আবিষ্কার ‘জিনিয়াস ভোকালিস্ট’ নুশরাত রেশমা ও কণ্ঠশিল্পী হৃদয়-এর গান

বালিয়াডাঙ্গীতে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে- ভোট কেন্দ্রের নিরাপত্তায় থাকবে ৬৪৮ জন আনসার সদস্য !

কাহারোলে কৃষকদের সারের দাবীতে ডিলারদের গুদাম ঘর সীলগালা

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে