Thursday , 21 August 2025 | [bangla_date]

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত ১

চিরিরবন্দর প্রতিনিধি \ দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দরের রানীরবন্দরে সড়ক দূর্ঘটনায় সৌরভ ইসলাম নামে তরুণের মৃত্যু এবং রাকিব ইসলাম নামে আরেক তরুণ আহত হয়েছে।
বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৪টায় দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দরে সুইহারী বাজারের হাইওয়ে প্লাজার সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত সৌরভ ইসলাম (১৪) চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের তেগআলী শাহ পাড়ার রবিউল ইসলামের ছেলে এবং আহত রাকিব ইসলাম (১৬) একই এলাকার আব্দুল মালেকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় সৌরভ ও রাকিব মোটরসাইকেল যোগে রানীরবন্দর সুইহারী বাজারের দিকে যাচ্ছিলেন।এসময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে ছেঁচড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে আসলে চিকিৎসক সৌরভ ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। অপর গুরুতর আহত রাকিবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ থানাপাড়া জামে মসজিদ এর উদ্যোগে বিনামূল্যে বাইসাইকেল ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় নিহত ১

বোদায় বিএনপির নেতা প্রয়াত আরেফিনের বাড়িতে গয়েশ্বর চন্দ্র রায়

দীপশিখা’র উদ্যোগে প্রতিবন্ধীতা ও কুষ্ঠরোগ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ঠাকুরগাঁও জেলায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬১ জন

ঠাকুরগাঁওয়ের বালিয়ায় মাদ্রাসা উদ্বোধন করলেন রংপুর ডিআইজি

সেচ সুবিধার আওতায় আসবে ৪শ হেক্টর জমি পঞ্চগড়ে ২৩ বছর বন্ধ থাকার পর পাম নদী সেচ প্রকল্পের কার্যক্রম শুরু

হিলি বন্দরে ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালিত

জীবনের গল্প বলা ও ছবি আঁকার মাধ্যমে জীবনের দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার