Tuesday , 5 August 2025 | [bangla_date]

জুলাই বিজয়ে গণমিছিলে মূখরিত রানীশংকৈল শহর

রাণীশংকৈল(ঠাকরগাও)প্রতিনিধি: ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় বিজয় গণমিছিলে মুখরিত ছিল শহর। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিজয় মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ৫আগস্ট সকাল ১১টায় রাণীশংকৈল জামায়াত ইসলামী তাদের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শিবদিঘী মোড়ে আলোচনসভা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির উপধ্যক্ষ রফিকুল ইসলাম সেক্রেটারী রজব আলীসহ যুববিভাগের উপজেলা সভাপতি মোকাররম হোসেনসহ শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
একইভাবে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ডিগ্রী কলেজ থেকে একটি গণমিছিল বের হয়ে মিছিলটি শিবদিঘী যাত্রীছাউনি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে শিবদিঘী যাত্রী ছাউনি মোড়কে জুলাই চত্বর হিসাবে ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান,ওসি আরশেদুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার ছাত্র প্রতিনিধি আল হাবিব।
বিকেলে রাণীশংকৈল বিএনপির আয়োজনে বিশাল এক গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান,সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ,পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী সম্পাদক মহসিন আলী মহিলা দলের সভানেত্রী মনিরা বিশ^াসসহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। আলোচনাসভাটি পরিচালনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে এসপিজির ফাঁদে পড়ে নিঃস্ব এলাকার মানুষ

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ

রাণীশংকৈলে নেকমরদ বঙ্গবন্ধু কলেজে আ’লীগের উদ্যোগে মিলাদ মাহফিল

হরিপুরে গৃহহীনদের জন্য পুলিশের উপহার দেওয়া ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পল্লীশ্রীর উদ্যোগে ও পিকেএসএফ এর সহযোগিতায় ফ্রি গাইনী ও মেডিসিন স্বাস্থ্য ক্যাম্প

বিভাগীয় পদযাত্রা সফল করার লক্ষ্যে বীরগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা

চোলাই দেশী মদসহ আটক

বীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শতগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ

ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রমণ….. এক বছরে শনাক্ত ১৯৬৪, মৃত্যু ছুঁয়েছে ৫০