Sunday , 31 August 2025 | [bangla_date]

দিনমুজুর বাবার চার সন্তানের জন্মদিনে খাদ্যসামগ্রী উপহার বসুন্ধরা শুভসংঘ

২০২২ সালের এই দিনে সিজারের মাধ্যমে একই সাথে জন্ম নেয়া দিনাজপুরের সেই চার শিশুর জন্মদিনে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয় বসুন্ধরা শুভসংঘ’র বন্ধুরা। তিন বছর পূর্ণ করে চার বছরে পা রাখবে এই চার সন্তান ।
রবিবার দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা সরকারপাড়া গ্রামের দিনমুজুর বাবা শরিফুল ইসলাম ও মা মৌসুমি বেগমের বাড়ীতে হাজির হয় বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার বন্ধুরা।
এসময় চাউল, তৈল, কাঁচাবাজার,কম্বলসহ বাচ্চাদের জন্য খাওয়াসাগ্রী দিনমুজুর বাবার হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, ২০২২ সালের ৩১ আগস্ট মৌসুমি বেগম নামে এক গৃহবধূ সিজারের মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চার সন্তানের জন্ম দেন। বিয়ের ১০বছর পর তাদের ঘর আলো করে আসে তিন ছেলে ও এক মেয়ে। সেই থেকে সন্তানদের ভরণপোষণে হিমসিম খেতে হয় দরিদ্র এ বাবা-মা।
চার সন্তানের বাবা শরিফুল ইসলাম বলেন, আমার সন্তাদের তিন বছর পূর্ণ হয়ে চার বছরে পা দিয়েছে।কষ্ট হলেও আল্লাহ আমাকে ভালো রেখেছে।এতে শান্তিও আছে।সবাই দোয়া করবেন।তিন বছর আগে হতাশ ছিলাম। কিভাবে তাদেরকে লালনপালন করব।কষ্ট হলেও আল্লাহ আমাদেরকে দিন পার করছে।এরা একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। ভাবতে পারি নাই এবারোও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বাসায় এসে সন্তানদের খোঁজখবর নিবেন। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো.রাসেল ইসলাম বলেন,আমরা প্রতি বছর জন্মদিনে তাদের এই হাঁসিখুশির দিনে পাশে থাকার চেষ্টা করে আসছি। ভবিষ্যৎতেও তাদের পাশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্ঠা এমদাদুল হক মিলন, জেলা সভাপতি মো.রাসেল ইসলাম, সহ সভাপতি শরীফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক হুমায়ুন পারভেজ, সদর উপজেলা শাখার সভাপতি আসতারুল আলম, প্রচার সম্পাদক মেহেদি হাসান, কার্যকরী সদস্য জামিন তাসমিম জয়া, মিমি আক্তার প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিভিন্ন আক্রান্তদের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ

পীরগঞ্জে ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালকের মৃত্যু

জাতীয় পার্টির গণসংযোগ. নির্বাচনী সভা অনুষ্ঠিত সুশাসন চাইলে লাঙ্গল মার্কায় ভোট দিন’ –আহমেদ শফি রুবেল

পল্লীশ্রী’র উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে চাকরি স্বামীর, কমিউনিটি ক্লিনিকে ঔষুধ দেন স্ত্রী!

আটোয়ারীতে ট্রাক্টর উল্টে নিহত-১

নানা আয়োজনে দিনাজপুরে ঐতিহাসিক ৭ই মার্চ’’ দিবস পালিত

বিএনপির ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে  বোদা পৌর বিএনপি য়ৌথ সভায় সিদ্ধান্ত

বিএনপির ৩১ দফার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে বোদা পৌর বিএনপি য়ৌথ সভায় সিদ্ধান্ত

ঠাকুরগাঁওয়ে অনুসন্ধানী সংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করনীয় শীর্ষক মতবিনিময় সভা