Monday , 18 August 2025 | [bangla_date]

দিনাজপুরের রত্নগর্ভা কবি জুলেখা উসমানী জেলী’র ৭৭তম জন্মবার্ষিকী ও তার নতুন কাব্যগ্রন্থ ‘অনুরণন’ বইয়ের মোড়ক উন্মোচন

দিনাজপুরের রতœগর্ভা কবি জুলেখা উসমানী জেলী’র
৭৭তম জন্মবার্ষিকী ও তার নতুন কাব্যগ্রন্থ
‘অনুরণন’ বইয়ের মোড়ক উন্মোচন
“ওগো, আমি কিছু করিনি গোপন যাহা কিছু আছে সব আছে তোমার আঁখির কাছে প্রসারিত অবারিত মন!”- দিনাজপুরের কবি রতœগর্ভা ৭৭ বছর ধরে যিনি গার্হস্থ্য কবিতার জন্ম দিয়েছেন তিনি আর কেউ নন মরহুম এ্যাডঃ আব্দুল হাই এর সহধর্মিনী জুলেখা উসমানী জেলী।
১৬ আগস্ট শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে এবং দিনাজপুরের বিশিষ্ট লেখক, কবি, গবেষক ও সাহিত্যিকদের নিয়ে কবি জুলেখা উসমানী জেলী’র ৭৭তম জন্মদিন পালন ও ৪র্থ প্রকাশনা কাব্যগ্রন্থ “অনুরণন” এর মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট কথা সাহিত্যিক কবি-ছড়াকার জলিল আহমেদ এর সভাপতিত্বে “অনুরণন” কাব্যগ্রন্থের উপর আলোচনা করেন বিশিষ্ট কবি, গবেষক ও শিক্ষাবিদ ড. মাসুদুল হক, সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভিাগের বিভাগীয় প্রধান আলী ছায়েদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান কমিটির আহবায়ক কবি, লেখক-গবেষক, সম্পাদক ও প্রকাশক ‘টাঙ্গন’ এর সত্ত¡াধিকারী অজয় কুমার রায়। কবি ও গবেষক বিধান দত্তের সঞ্চালনায় কবি’র কাব্যচর্চা, পারিবারিক সম্পর্ক, রান্নাঘর, প্রেম ও সন্তান ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন তারই কন্যা ড. শাহনাজ হুসনে জাহান লীনা। এসময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য কবি তুষার সুভ্র বসাক, শিল্পী প্রশান্ত কুমার রায় ও কবির কন্যা শ্যাম লিপি শ্যামা, সোনিয়া হাই লিমা, পুত্র জুলফিকার হোসেন, জাকারিয়া হাই বাধন, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল ও জেলা ভেটেরিনারী সার্জন ড. আশিকা আকবর তৃষা। অনুষ্ঠানে উপস্থিত কবি সাহিত্যিকরা “অনুরণন” কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু

জুয়া খেলার অপরাধে খানসামায়  ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জুয়া খেলার অপরাধে খানসামায় ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের মতবিনিময়

বীরগঞ্জে ক্রেতাদের আকৃষ্ট করতে ফলের উপর উচ্চ ক্ষমতা সম্পন্ন এনার্জি বাল্ব ব্যবহার

দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় সহায়তার প্রবক্তা শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর কান্তিভিটা সীমান্তে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি

ঠাকুরগাঁওয়ে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের– সভাপতি- পার্থ, সাধারণ সম্পাদক –রোহান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুুরে ওয়ার্কার্স পার্টি’র সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণীর মাদ্রাসা ছাত্রের মৃত্যু