Wednesday , 13 August 2025 | [bangla_date]

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে গাছ ও বই দিয়ে সংবর্ধনা প্রদান

বুধবার শহরের মাতাসাগরস্থ পালকীয় কেন্দ্র মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে গাছ ও বই দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি’র এসসিপিও বিপ্লব ক্লেমেন্ট মন্ডল। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুবলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন বাবলু, ইউএনডিসি’র সেক্রেটারী মোঃ জামাল উদ্দিন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করেন টেকনিক্যাল স্পেশালিস্ট, শিক্ষা ও শিশু সুরক্ষা, দিনাজপুর এসিও জন পল স্কু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুব লিডার আল মমিন। সভাপতির বক্তব্যে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, জীবন একটি ক্যানভাস, তাতে তোমাদের সফলতার ছবি আঁকতে হবে। প্রতিটি শিক্ষার্থীর একটি স্বপ্ন থাকে যা তাকে সফলতার উচ্চ শিকড়ে নিয়ে যাবে। ব্যর্থতাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাব এই হোক আমাদের ব্রত। শেষে ১২২ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী রেজিস্ট্রার্ড শিশুদের মাঝে ১টি করে ফলদ গাছ ও ১টি করে ইংরেজি সহজ শিক্ষা বই তাদের সংবর্ধনা জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হেলিকপ্টার বিধ্বস্তে ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত নিহত

বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অতি দরিদ্র পরিবারের বস্ত্র বিতরণ

খানসামায় উপবালার পরিবারকে পূজা উদযাপন পরিষদের আর্থিক সহায়তা

পীরগঞ্জে গ্রাম উন্নয়ন কমিটির মতবিনিময় সভা

বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রসাশক আপনাদের সন্তানকে বলুুন চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে শিক্ষার্থীরাই-এমপি গোপাল

রাণীশংকৈলে ৫ শতাধিক দুস্থদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ

পীরগঞ্জে মহিলা কলেজ ও ডিএন ডিগ্রী কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বীরগঞ্জে সন্ত্রাসী কায়দায় জমির সীমানা খুঁটি সরিয়ে রাস্তা নির্মাণের পায়তারা