Saturday , 23 August 2025 | [bangla_date]

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে ঘটনায় আহত-৩জন

দিনাজপুর শহরের এক বাড়ীতে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার সকাল ১০টার দিকে দিনাজপুর শহরের লালবাগের গোলাবাগ এলাকার লেবুরমোড়ে এক বাড়ীতে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এই আগুন ধরার ঘটনায় তিনজন আহত হয়।
এ ঘটনায় আহতরা হলেন, দিনাজপুর শহরের লালবাগ এলাকার মো. সৈকত ইসলাম (৩৩), মো. হাসির ইসলাম (৩০), মো. রফিকুল ইসলাম (৫০)। আহতরা একই পরিবারের সদস্য।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা তিনজন দগ্ধ হয়ে আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রæত আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তমাল হাসান জানায়, আহত তিনজনকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
ঘটনা নিশ্চিত করে দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওবায়দুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের ত্রæটি বা অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
হরিপুরে কলেজ ছাত্রীর গলায় ফাস দিয়ে আত্নহনন

হরিপুরে কলেজ ছাত্রীর গলায় ফাস দিয়ে আত্নহনন

তেঁতুলিয়ায় টিউলিপ বাগান পরিদর্শন করলেন ডাচ রাষ্ট্রদূত

ফুলবাড়ীতে ট্রাকের ধা’ক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

রাণীশংকৈলে সংবেদনশীল সভা অনূষ্ঠিত

পঞ্চগড়ে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনের দুই মামলায় জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ !

ঠাকুরগাঁওয়ে মৌমাছির আক্রমণে পত্রিকার হকার — শম্ভু বর্মন সহ অনেকেই অসুস্থ

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মা সমাবেশ পালিত

হিলি বন্দরে বেড়েছে আমদানি-রপ্তানি, ফিরেছে কর্মচাঞ্চল্যতা

বোচাগঞ্জে আলু সংরক্ষণে হিমাগার খরচ বৃদ্ধি স্থগিতের দাবীতে ডিসি বরাবর স্বারকলিপি