Wednesday , 13 August 2025 | [bangla_date]

দিনাজপুরে পল্লী উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করলেন ইউএনও সদর

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন সুলতানা বলেছেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও দরিদ্র মহিলাদের স্বনির্ভর করতে বিনামূল্যে দেশি জাতের ছাগল বিতরণ করা হচ্ছে। এতে তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক মুক্তি আসবে। নারীরা স্বাবলম্বি হবে ও সমাজের উন্নয়ন ঘটবে। তবে এই ছাগল কেউ বিক্রি করতে পারবে না। দুটি ছাগল থেকে অনেক ছাগল হলে তা বিক্রি করে আপনারা স্বাভলম্বি হবেন।
১২ আগস্ট মঙ্গলবার শহরের রাজবাটীস্থ দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি) প্রধান কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকার আয়োজনে এবং দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেস্টা (ডিপিইউপি) এর বাস্তবায়নে ১ দিনের ছাগল পালন প্রশিক্ষণ শেষে অসহায় ও দরিদ্র মহিলাদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ৯ জন উপকারভোগী নারীদের মাঝে দুটি করে মোট ১৮টি দেশি জাতের ছাগল প্রদান করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ভিপিইউপি)’র নির্বাহী পরিচালক রনজিত কুমার সরকার এর সার্বিক তত্ত¡াবধায়নে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলার ভেটেরিনারী সার্জন ডাঃ মোঃ রাশেল ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব আলী। স্বাগত বক্তব্য রাখেন ডিপিইউপি এর পরিচালক (অর্থ ও প্রশাসন) মনিন্দ্র নাথ রায়। উপকারভোগীদের মাজে দেশী জাতের ছাগল পালন বিষয়ক প্রদান করেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডাঃ রাসেল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোাচাগঞ্জ বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

পীরগঞ্জ প্রেসক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজ বাণিজ্যিক ভাবে উৎপাদনে আগ্রহী কৃষকরা

ঠাকুরগাঁও কৃষিকাজ করতে করতেই ইংরেজিতে ভ্লগ বানান সুজন।

দিনাজপুরে মেয়েদের আন্ত:স্কুল বাস্কেটবল টুর্নামেন্টে সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

গুরুদাস তালুকদারের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন স্মৃতিরক্ষায় ভাস্কর্য নির্মাণের দাবি

পঞ্চগড়ে সাংবাদিকের পুকুরে বি-ষ দিয়ে পোনা মাছ নি-ধন

পীরগঞ্জের ডাঃ মুনিরের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

কারেন্ট পোকার উপদ্রবে দিশেহারা ঠাকুরগাঁওয়ের কৃষকেরা