Thursday , 21 August 2025 | [bangla_date]

দিনাজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম ট্রেইনিং

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের উদ্যোগে জাতীয় সদর দপ্তর এর সহযোগীতায় ব্রিটিশ রেডক্রস এর অর্থায়নে ৪ দিন ব্যাপী ১৮ থেকে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত দিনাজপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) ট্রেইনিং অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম জেলা ইউনিট থেকে আগত ডিএডি এন্ড ইউএলও জিয়াউল হক, দিনাজপুর ইউনিটের দুই জন যুব সদস্য ও ইউডিআরটি ট্রেনিং এর ফ্যাসিলেটর মোছাঃ মরিয়ম আক্তার এবং ফরিদ উদ্দিন।
প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতায় করেন দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট এর ইউনিট লেভেল অফিসার ফজলুল করিম এবং দিনাজপুর ইউনিটের উপ যুব প্রধান-১ মোঃ মেহেদী হাসান।
প্রশিক্ষণের মাধ্যমে ইউডিআরটি সদস্যরা দূর্যোগের পুর্বে, দুর্যোগ কালীন, দুর্যোগের পরবর্তী কার্যক্রমে করণীয়, বাজার মূল্যায়ন, পিএফএ, ইএনএ, পিজিআই, সিইএ, পানি পয়নিষ্কাশন স্বাস্থ্য, আচরণবিধি সহ ২৪টি সেশন ও সিমুলেশন এর মাধ্যমে সকল বিষয়ে প্রশিক্ষিত হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জামাইকে গাছে বেধেঁ নির্যাতনের ঘটনায় ৫ জনের নামে মামলা

দিনাজপুরে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

বীরগঞ্জে গরু“র হাট বন্ধে কোরবানির গরু“ নিয়ে চরম বিপাকে খামারিরা

উত্তরবঙ্গের একমাত্র শকুন পরিচর্যা কেন্দ্রে অসুস্থ ৩টি শকুন চিকিৎসায়,দর্শনার্থীদের ভিড়

পীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে বই মেলার উদ্বোধন

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই পারে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে —————————-হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ১ জন গুরুতর আহত

কম খরচে বেশি লাভের আশায় ভুট্টা চাষে ঝুঁকছে হরিপুরের কৃষকরা

কম খরচে বেশি লাভের আশায় ভুট্টা চাষে ঝুঁকছে হরিপুরের কৃষকরা

স্কুলে উপস্থিতি বাড়াতে খানসামায় শিক্ষার্থীদের ছাতা দিলেন শিক্ষকরা

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো: কামাল হোসেন – জেলার সেরা নির্বাচিত