Monday , 11 August 2025 | [bangla_date]

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর জাতীয় প্রকল্প পরিচালক, সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ ও অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাঃ সাদিকুল হক।
১০ আগস্ট সকাল দশটায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহ পরিদর্শনে আসেন সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর জাতীয় প্রকল্প পরিচালক, সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ ও অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাঃ সাদিকুল হক। এ সময় তিনি জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সকল অঙ্গ প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখেন। জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন শেষে জিয়া হার্ট ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাথে সম্মেলন কক্ষে মতবিনিময় করেন এবং পরিদর্শন বহিতে তিনি স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ঢাকা’র সিএসপিবি প্রকল্প এর সহকারী প্রকল্প পরিচালক সিরাজুম মুনির আফতাবী, সিএসপিবি প্রকল্পের এডমিন ম্যানেজার মোঃ রাছেল উদ্দিন, দিনাজপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ারুল কবির, সিইও সৈয়দ মেজবাহ আলম, ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুদা রঞ্জন রায়, হসপিটাল ম্যানেজার এ.এস.এম আক্তার শামীম, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার প্রমুখ।
এর আগে জিয়া হার্ট ফাউন্ডেশনে পৌছলে সমাজসেবা অধিদপ্তর ঢাকা এর জাতীয় প্রকল্প পরিচালক, সিএসপিবি প্রকল্প, ফেইজ-২ ও অতিরিক্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোহাঃ সাদিকুল হক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এ কে এম আজাদ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামার সেই ভাংড়ি ব্যবসায়ী একরামুল হত্যার রহস্য উদঘাটন, আটক ২

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৭ বাংলাদেশিকে পুশ ইন

পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিপুল পরিমাণ ফেয়ারডিলসহ বিরামপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদাবান ও সম্পদশালী আত্মনির্ভশীল দেশে পরিনত করতে চায় —নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি

কাহারোলে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার

আটোয়ারীতে আছিয়া ধর্ষন ও নারী এবং কন্যা শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী পালিত

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্নাঢ্য র‌্যালী

বীরগঞ্জে তাঁতী লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে ইএসডিও এবং কিউকেএএফ এর যৌথ উদ্দ্যোগে নৈতিকতা, মূল্যবোধ, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুন সমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক সম্মেলন