Wednesday , 6 August 2025 | [bangla_date]

দিনাজপুর জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার, আহত, কারা নির্যাতিত এবং সম্মুখ যোদ্ধাদের মিলন মেলা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফেরদৌস হোসাইন, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, শহর জামাতের আমির সিরাজুস সালেহীন, জুলাই শহীদ পরিবার, আহত, কারা নির্যাতিত এবং সম্মুখ যোদ্ধাবৃন্দ।
এ সময় দিনাজপুর জেলা পরিষদের বাস্তবায়নে ৩৬ জুলাই-২০২৪দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা স্মারকগ্রন্থ নামে বইয়ের উন্মোচন করা হয়।
এছাড়াও জুলাই শহীদ পরিবার, আহত, কারা নির্যাতিত এবং সম্মুখ যোদ্ধাসহ ২৭৪ জনকে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দএবং গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, স্থানীয় সরকার দিনাজপুর এর উপ পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক )মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, এনডিসি অভ্র জ্যোতি বড়ালসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর ই আলম সিদ্দিকী।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জুলাই গণঅভ্যুত্থান র‌্যালি, সুবিধা মত সময়ে জুলাই শহীদদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা, এবং দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা।
এর আগে সকাল নয়টায় সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে জুলাই যোদ্ধা শহীদ রবিউল ইসলাম রাহুলের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা,দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন,দিনাজপুর গণপূর্ত অধিদপ্তরসহ অন্যান্য সরকারি দপ্তর সমূহের প্রধানগন। এরপর দিনাজপুর জজ কোর্ট চত্বরে স্থাপিত অস্থায়ী বেদীতে জুলাই শহীদ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি

বীরগঞ্জে বৃদ্ধ জমির উদ্দিনের পরিবার ভূমিদস্যুর দৌরাত্মে দিশেহারা

বিশ্ব এখন বাংলাদেশের প্রশংসা করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে: “ফ্রিতে প্রতিদিন ইফতার দিচ্ছেন তারা”

বীরগঞ্জে প্রতিষ্ঠিত হিমাগার গুলোর সার্বিক সহযোগিতায় আলু চাষী,

দুই দেশের বন্ধুত্বের নতুন মাইলফলক “ভারত-বাংলাদেশ”ফ্রেন্ডশীপ পাইপ লাইন স্থাপন প্রকল্প ভিডিও কনফারেন্সে উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

খানসামায় ইউপি সদস্য ঐক্য ফোরামের কমিটি গঠন

বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

কাহারোলে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত