Monday , 11 August 2025 | [bangla_date]

দিনাজপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২৬ অর্থ বছরে জেলা ক্রীড়া অফিস দিনাজপুরের আয়োজনে দিনাজপুর স্টেশন ক্লাবে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রাণবন্ত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে খেলোয়াড় ছাড়াও ক্রীড়ামোদি অনেকেই উপস্থিত ছিলেন। দিনাজপুর সদর উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনুর্ধ্ব-১৫ বালক ও বালিকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। সুইস লীগপদ্ধতিতে খেলায় বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চেহেলগাজী শিক্ষা নিকেতনের ছাত্র আরাফাত চৌধুরী এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন দিনাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুকাইয়া আহম্মেদ শুরভী। সমগ্র খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট দাবা খেলোয়াড় আকমল হোসেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স ও উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার দিয়ে চলছে চিকিৎসা সেবা

রাণীশংকৈলে স্কাউটস দিবস পালিত

রানীশংকৈল মহিলা ডিগ্রি কলেজে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চোরাচালান মামলার কারাদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বন্ধ গম সংগ্রহের অভিযান — খোলাবাজারে গমের দাম বেশি ।

যারা উত্তরাঞ্চলে মঙ্গা কবলিত করে রেখেছিল, এখন রাজনীতিতে তারাই মঙ্গায় নিমজ্জিত ——————-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালন

বীরগঞ্জে অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

বাঁচে থাকিতে মুই কি আর বয়স্ক ভাতা পাম বাহে!

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত