Monday , 11 August 2025 | [bangla_date]

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল ও লেখাপড়ার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রোববার দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) এর আয়োজনে স্কুলের হলরুমে অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল পর্যালোচনা ও পড়াশোনার মান উন্নয়নের লক্ষ্যে পর্যায়ক্রমে শ্রেণিভিত্তিক (৪ আগস্ট হতে ১০ আগস্ট) অভিভাবকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুল (বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন। মতবিনিময় সভায় ৬ষ্ঠ শ্রেণি হতে ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং ১০ম শ্রেণির প্রাক নির্বাচনী ও এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক ফলাফল পর্যালোচনা করেন শ্রেণি শিক্ষক ৬ষ্ঠ শ্রেণির মোঃ রবিউল ইসলাম, ৭ম শ্রেণির গোবিন্দ চন্দ্র শর্মা, ৮ম শ্রেণির মোঃ শাহাদাত হোসেন, ৯ম শ্রেণির সুপ্তা রায় ও ১০ম শ্রেণির শিক্ষক মোঃ শাহিনুর পারভীন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ রেজামুল ইসলাম বলেন, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থী’র সমন্বয় হলে পড়াশোনার মান উন্নয়ন হবে। শিক্ষকরা স্কুলে পাঠদান করবে এবং অভিভাবকরা তার বাড়ীতে সন্তানের পড়াশোনা, আচার-ব্যবহার মনিটরিং করতে পারলে শিক্ষার মান উন্নয়ন হবে। খেয়াল রাখবেন আপনাদের সন্তানরা রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে মোবাইল ফোন যাতে ব্যবহার না করে। মোবাইলের আসক্তি থেকে নিজ সন্তানদের দুরে রেখে পড়াশোনায় মনোযোগী করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিশেষ অভিযানে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

অধিক ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মান সম্মত বীজ মূল ভুমিকা রাখে -পরিচালক বীজ প্রত্যয়ন অধিদপ্তর

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৫৩০

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একই সাথে ৩ নবজাতকের জন্ম

দেশের উন্ননের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও বিজয় করতে হবে —হুইপ ইকবালুর রহিম

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ এর কর্মশালা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বালিয়াডাঙ্গীতে নবনির্বাচিত আট ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

পীরগঞ্জে ফেন্সিডিল ও মোটর সাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

বিরামপুরে ৮ মাসের শিশু কোলে নিয়ে মায়ের দেয়াল লিখন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি