Wednesday , 13 August 2025 | [bangla_date]

দিনাজপুর সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে ব্যতিক্রমধর্মী ফল উৎসব

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১১ আগস্ট- ২০২৫ সোমবার বিকেলে শহরের রাজবাটি সরকারি শিশু পরিবারের শিশুদের সাথে ব্যতিক্রমধর্মী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পূলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার মোঃ শাহিনুর ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর ই আলম সিদ্দিকী, দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান,দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বোরহান উদ্দিন ।
এছাড়াও ফল উৎসবে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল মতিন, সহকারী পরিচালক মোঃ ময়নুল হোসেন ,মোঃ মুনির হোসেন, প্রবেশন অফিসার রিক্তা বানু, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, সরকারি শিশু পরিবারের উপ তত্ত¡াবধায়ক মাহমুদা নুসরাত জাহান প্রমুখ।
এদিকে সরকারি শিশু পরিবারের মাঠে শিশু পরিবারের দুটি দল হলুদ ও নীল এর মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এবং একই মাঠে দিনাজপুর জেলা প্রশাসনের ১১ জন কর্মকর্তা (খেলোয়াড়) বিবাহিত ও সরকারি শিশু পরিবারের ১১জন খেলোয়াড় (অবিবাহিত) খেলায় অংশ নেন। ফল উৎসবে আম (কয়েক জাতের), আনারস, কলা, পেঁপে , কাঁঠাল, আমড়া, পেয়ারা, ড্রাগন, খেজুরসহ ২৬ প্রকার ফলের উৎসব অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিশাল জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

বীরগঞ্জে শীত উপেক্ষা করে জমে উঠেছে ইউপি নির্বাচনী প্রচার -প্রচারণা

বীরগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে আনন্দের হাসি

বীরগঞ্জে রাস পূর্ণিমা মহোৎসব উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে প্রথম নারী মেয়র সাংবাদিক বন্যা করোনা ভাইরাসে আক্রান্ত !

পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়ন পত্র দাখিল

পঞ্চগড়ে অসহায় রোগীর পাশে জামায়াতে ইসলামী

তা’লিমুল কুরআন একাডেমী ও হিফ্জখানা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান

বীরগঞ্জে জমি নিয়ে বিবাদে অনিশ্চয়তায় ভুগছে পুলিনের পরিবার

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন চা চাষিরা কাঁচা চা পাতার ন্যায্যমূল্য না পেলে অকশন সেন্টার মূল্যহীন-বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি