Tuesday , 5 August 2025 | [bangla_date]

পঞ্চগড়ে খড়ি ঘরে পড়ে ছিল বৃদ্ধের গলাকা-টা ম-র-দে-হ

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড় জেলা সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারের একটি খড়ির দোকান ঘর থেকে রফিকুল ইসলাম ডুবু (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ওই খড়ি ঘরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বৃদ্ধ মানুষটাকে কে বা কারা এবং কেন হত্যা করেছে তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টুনিরহাট বাজারের কাছেই নিহত ডুবুর বাড়ি। স্ত্রী মারা যাওয়ার পর প্রায় ২০ বছর ধরে অন্যের দোকানসহ খড়ি ঘর পাহারা দেয়ার পর রাতে সেখানেই থাকতেন তিনি। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে যান এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, এমন একজন অসহায় বৃদ্ধ মানুষকে এভাবে হত্যা করা হল এটা আমরা ভাবতেই পারছিনা। তাকে হত্যার কোন কারণ আছে বলেও মনে হয় না। তারা নির্মম এই ঘটনা তদন্ত করে দ্রæত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে থানা পুলিশসহ একাধিক টিম কাজ করছে, আলামত সংগ্রহ করছে। সম্ভাব্য সকল বিষয় বিবেচনায় নিয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আশা করি খুব দ্রæত ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় ভাংচুর ও চাঁদাবাজির মামলায় আওয়ামীলীগ নেতা আটক

আটোয়ারীতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা

সকল চক্রান্ত মোকাবেলা করে শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন- এমপি গোপাল

পীরগঞ্জে ছাত্রদলের কমিটিতে মাদকাসক্ত ও বিবাহিতরা প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

পঞ্চগড়ে ফ্যাক্ট চেকিং বিষয়ে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা

মরহুমা গুলনাহার মহসিনের মৃত্যু বার্ষিকী ও স্মরণসভা

বীরগঞ্জে কুরবানির জন্য প্রস্তুত জমিদার -তালুকদার, দাম হাঁকানো হচ্ছে ৭ লাখ টাকা

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

হরিপুরে টিউবওয়েলের মধ্যে কীটনাশক প্রয়োগ করে প্রাণ নাশের চেষ্টার অভিযোগ

বোদায় ইসলামী আন্দোলন এর ঈদ পুর্নমিলনী ও উপজেলা কমিটির পরিচিতি সভা