Monday , 4 August 2025 | [bangla_date]

পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পরিত্যক্ত বাড়ির বারান্দা  থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

দিনাজপুরে শামসুর হক (৭০) নামে এক বৃদ্ধের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
রোববার বিকেলে জেলার সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুরা বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামসুর হক সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের তাজপুর মেম্বারপাড়া এলাকার মৃত ইব্রাহীমের ছেলে।
পরিবার ও স্থানের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে গাবুরাহাটের পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। পরিবারের সাথে শুক্রবার শেষ কথা হয়েছিল তার। রোববার দুপুরে দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও পিবিআইয়ের সদস্যরা এসে উদ্ধার কাজ সম্পন্ন করে।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা যুবমৈত্রীর সভাপতি প্রভাষক আলমগীর ও সম্পাদক দিশারী আজিম নির্বাচিত

আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে রাণীশংকৈলে আলোচনা ও র‌্যালি

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় চা শ্রমিকের মৃত্যু

নবাবগঞ্জে ১০৬ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা

বীরগঞ্জ শুভসংঘের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত।

বীরগঞ্জ শুভসংঘের কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত।

জীবনের গল্প বলা ও ছবি আঁকার মাধ্যমে জীবনের দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

রাণীশংকৈলে ওয়ার্কাস পার্টির নির্বাচনী কর্মীসভা

পীরগঞ্জে ৭০বোতল ফেন্সিডিল সহ মহিলা আটক

বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করেছিল ঘাতকরা -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জের পৈত্রিক জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে বড় ভাই মৃত্যু শয্যায়