Wednesday , 13 August 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে আশঙ্কাজনকহারে চুরি বৃদ্ধি, রাত জেগে গ্রামবাসীর পাহারা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় আশঙ্কাজনকহারে চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। থানায় বারবার অভিযোগ দিয়েও চুরি বন্ধ না হওয়ায় নিজেরাই রাত জেগে পাহারা দিচ্ছেন তারা।
এদিকে সোমবার দিবাগত রাতে চোর চক্রের ৮জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসীরা।
মঙ্গলবার দুপুরে আটককৃতদের উপযুক্ত শাস্তি ও হারানো মালামাল ফিরে পেতে বিক্ষুব্ধ এলাকাবাসী থানায় জমায়েত হয়ে বিক্ষোভ করেন। পরে ওসির আশ্বাসে গ্রামবাসীরা ফিরে যান।
স্থানীয়রা জানায়, গত একমাসে ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার কাঁটাবাড়ী, মধ্যগৌরীপাড়াসহ শিবনগর ইউনিয়নের রাজারামপুর, ডাঙাপাড়া, দক্ষিণপাড়াসহ বিভিন্ন দোকান ও বাড়িতে অভিনব কায়দায় অন্তত ৫০টি চুরির ঘটনা ঘটেছে। রক্ষা পায়নি সরকারী দপ্তরও। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়েও রাতের আধারে তালা কেটে চুরির ঘটনা ঘটেছে।
শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান সামেদুল ইসলাম বলেন, একই এলাকায় বারবার চুরির বিষয়টি খুবই রহস্যজনক। এটি একটি বড় চোরচক্র। এলাকাবাসী বাধ্য হয়ে রাত জেগে পাহারা বসিয়েছে। তারা ৮ জনকে আটক করতে সক্ষম হয়েছে এবং পুলিশে সোপর্দ করেছে।

বিষয়টি নিয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, গ্রামবাসীরা ৮জনকে আটক করে পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ চুরি বন্ধে জোরদারভাবে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত ৩০-৪০জন চোরকে গ্রেফতার করা হয়েছে। তারা আদালত থেকে জামিনে এসে আবারও চুরি করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গ্রীন ভয়েজ বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মহিলা পরিষদ ও ইনার হুইল ক্লাব অব দিনাজপুর শীতার্ত মানুষের পাশে

ভবন আছে, চিকিৎসক নেই, সেবা বঞ্চিত রোগী খানসামা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

বীরগঞ্জে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে

পঞ্চগড়ের বোদায় ভেজাল সয়াবিন তেল তৈরীর কারখানার সন্ধান, গ্রেফতার ১

বোচাগঞ্জে পল্লীশ্রী’র নিরাপদ ক্যাম্পেইন উপলক্ষে রেলি ও আলোচনা

পীরগঞ্জে মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদ সম্মেলন

আটোয়ারীতে ফেনসিডিলসহ মাদক স¤্রাট জাহিদ আটক

কাহারোলে বিদ্যুৎ স্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

পাহারা বসাবেন আ’লীগ যেন মাথা চারা না দিতে পারে কামাল আনোয়ার আহম্মেদ