Monday , 18 August 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা\ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব চত্বরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আলতাফ হোসাইন।
উদ্বোধন শেষে লাল পাতাকা হাতে একটি মিছিল পৌরশহরে বের করা হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী প্রেসক্লাব হলরুমে সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি জয় প্রকাশ গুপ্ত।
সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামানের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাড. মো. মেহেরুল ইসলাম, জেলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, সদস্য মো. হাফিজার রহমান, পার্বতীপুর উপজেলা শাখার সহ-সম্পাদক দীলিপ কুমার রায়, বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের সংগঠন কৃষি ও বসতভিটা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সালমান মাহমুদ, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।
সভায় শোষণ, বঞ্চনা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্খা পূরণসহ ফুলবাড়ী কয়লাখনি বিরোধী চুক্তির ছয় দফা পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা অনুষ্ঠিত

ঘোড়াঘাট পৌরসভার প্রস্তাবিত ও সাধারণ বাজেট ঘোষণা

বীরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন যুথী

পঞ্চগড়-১ আসনে জাপার দুই প্রার্থী থাকায় কাউকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি পঞ্চগড়ের দু’টি আসনে ১২জন প্রার্থীর মধ্যে ১০ জনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে

বীরগঞ্জে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার

দিনাজপুরে মোটরবাইককে টেনে-হিঁচড়ে ১৫০গজ দূরে নিলো ট্রাক, যুবক নিহত

বিরামপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাংলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

উচ্চ মূল্যের ফসলের অভিজ্ঞতা নিতে ঠাকুরগাঁও গেলেন তেঁতুলিযার চাষিরা