Friday , 15 August 2025 | [bangla_date]

বর্ষায় নদীতে বন্দি চরবাসী, নেই নিজের নৌকা

খানসামা প্রতিনিধি \
আত্রাই নদীর মাঝে ‘মাঝিয়ালির চর’। চারপাশে নদীর ঢেউ আর সবুজ প্রকৃতির মাঝে মাত্র ১৩টি পরিবার প্রায় ২০একরের এ চরে বসবাস করে। কিন্তু বর্ষায় রদীর পানি বেড়ে যাওয়ায় এবং নিজেদের কোন নৌকা না থাকায় বন্দী চরবাসী।
এখন এ অবস্থা দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউপির বাসুলী এলাকায় আত্রাই নদীর বুকজুড়ে ভেসে থাকা ছোট্ট এক ‘মাঝিয়ালির চরে’।
জানা যায়, শীত-গ্রীষ্মে এখানকার জীবন চলে চাষাবাদ, গরু-ছাগল ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে। কিন্তু বর্ষা এলে পুরো দৃশ্যপট বদলে যায়। টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে চরটি জলবেষ্টিত হয়ে পড়ে। তখন অসুস্থ রোগী বা জরুরি কাজে পারাপার হতে হয় কষ্ট করে, কারণ নিজেদের কোনো নৌকা নেই। ভাড়া করে নৌকা ব্যবহার করলেও তা অনিয়মিত এবং সময়সাপেক্ষ।
স্থানীয় বৃদ্ধ আব্দুল লতিফ বলেন, ৭১সালে যুদ্ধের পর থেকেই এখানে বসবাস করছেন। বর্ষায় নদীর পানি বাড়লে আমরা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাই। অসুস্থ হলে বা জরুরি কাজে বাইরে যেতে অন্যের নৌকা ভাড়া করতে হয়। অনেক সময় নৌকা পাওয়া যায় না, ভোগান্তিতে থাকি।
শুক্রবার মাঝিয়ালির চরের বাসিন্দা সোহেল ইসলাম বলেন, বর্ষায় বাজার করা থেকে স্কুলে যাওয়া সবকিছুই ভোগান্তিকর হয়ে যায়। বিশেষ করে কেউ অসুস্থ হলে চিন্তা বেড়ে যায়। আমাদের নিজের একটি নৌকা থাকলে হয়তো এই কষ্ট অনেকটাই কমে যেত।
এ ব্যাপারে আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, এর আগে তাদের যাতায়াতের জন্য নৌকা দেওয়া হয়েছিল সেটি ব্যবহার অনুপযোগী।তবে এবার ইউএনও মহোদয়ের নির্দেশে পুনরায় নৌকা তৈরীর কাজ শুরু হয়েছে। আশা করি শিগগিরই সমস্যার সমাধান হবে।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, মাঝিয়ালির চরের যাতায়াত সমস্যা সম্পর্কে জানার পরে সরেজমিনে পরিদর্শন করেছি। জরুরি পরিস্থিতিতে যেন তারা নৌকায় যাতায়াত করতে পারে, সে বিষয়ে দ্রæত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে প্রচণ্ড তাপদাহ পথচারীদের বোতল পানি বিতরণ

দিনাজপুরে এসএস মিউজিক ল্যাব এন্ড একাডেমির অনুষ্ঠানে গোল্ডেন ভয়েস সম্মননা পেলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রশান্ত কুমার রায়

ফ্রান্সের প্রেসিডেন্টের গালে প্রকাশ্যে যুবকের থাপ্পড়

দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমি ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য চায় আকতার হোসেন

রাণীশংকৈল পৌর নির্বাচন ১৪ ফ্রেরুয়ারী- নির্বাচনী সকল প্রস্তুতি সর্ম্পূণ !

শিশুবক্তা’ রফিকুল ইসলাম আটক

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ৪২ মণের ‘বিগ বস’ গরুটি কিনলে মোটরসাইকেল উপহার

অধ্যক্ষ মরহুম মুনসুর- উল- আলম স্যার -এর পারিবারিক কাহিনী সিনেমাকেও হার মানিয়েছে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

কাহারোলে ১৫টি বৈদ্যুতিক পাখা প্রদান করলেন এমপি গোপাল