Thursday , 21 August 2025 | [bangla_date]

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১৯ আগস্ট বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। এসময় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক রাসেল আলী চৌধুরী লিমনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল আজম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি নেতা বখতিয়ার আহমেদ কচি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক রাজিবুল ইসলাম রাজিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবন, জুলফিকার হায়দার রবিনসহ দলটির বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক দল কাজ করে আসছে। দেশ ও দেশের মানুষের যেকোনো পরিস্থিতিতে পাশে থেকে স্বেচ্ছাসেবক দল কাজ করে যাবে বলেও জানান বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন, হুমকির মুখে শহরের টাঙন ব্রিজ

দিনাজপুরে ইয়াবাসহ কারবারি আটক

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বীরগঞ্জ থানার আনন্দ উদযাপন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শংখলা ভঙ্গ রানীশংকৈল ও হরিপুর উপজেলার ৬ ইউনিয়নের ৯ জনকে দল থেকে বহিস্কার

পীরগঞ্জে তারুণ্যের উৎসব

আটোয়ারীতে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

বীরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

হরিপুরে সাজাপ্রাপ্ত মাদক সম্রাট মফিজুল আটক

ঠাকুরগাঁওয়ের কালমেঘ বারঢালীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত !

ঠাকুরগাঁও থেকে অনলাইন সংযুক্ত প্লাটফর্ম এর মাধ্যমে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত