Monday , 4 August 2025 | [bangla_date]

চারটি দপ্তর সামলিয়ে ছুটছেন পার্কে- কর্মব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের ইউএনও

রাণীশংকৈল (ঠাকরগাও) পতিনিধিঃ ৩৫তম বিসিএস প্রশাসনের এ কর্মকর্তা ইউএনও’র পাশাপাশি একাধারে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের প্রশাসক,সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক, স্কুল-কলেজ-মাদরাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন ফাইলে চোখ রাখা, স্বাক্ষরের পর স্বাক্ষর,সভা সেমিনার,জনদূর্ভোগের অভিযোগ দিনভর এসব সামাল দেন তিনি। কিন্তু দিন শেষে তার ঠিকানা হয় রাণীসাগর (রামরায়) নেচার পাকে। সেখানে তিনি ইউএনও নন মনে হয় একজন ঠিকাদার অথবা শ্রমিক। সোমবার (৪ আগষ্ঠ) রাণীসাগর (রামরায়) নেচার পার্কে গিয়ে দেখাযায় বসানো হচ্ছে প্যান্ডেল বোট,শিশুদের বিভিন্ন রকমারি খেলনার আইটেম।
শীত মৌসুমে প্রতিবছর এদিঘীতে অতিথি পাখি আসে আর পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠে পুরো এলাকা। এজন্য এবার পাখির বাসা তৈরিতে ৩শ মাটির হাড়ি টাংঙ্গানো হয়েছে বিভিন্ন গাছে। সেখানে বৃষ্ঠির পানিও জমবেনা, পাখির বংশবিস্তারে যেমনি সহায়তা হবে তেমনি তৈরি হবে পাখির অভয়াশ্রম। এবার বিভিন্ন প্রজাতির ১হাজার গাছ রোপন করেছে উপজেলা প্রশাসন।
এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, রামরায়ের উন্নয়নটা করা হচ্ছে পরিবেশ ঠিক রেখে। পর্যটকদের জন্য তৈরি করা হচ্ছে খাবারের দোকান,ফটো কর্ণার,শিশুপার্ক,পানিতে নৌকা,প্যান্ডেল বোর্ড যেখানে মানুষ উঠবে। পাখি দেখবে,গাছ দেখবে। তবে এটা আমাদের ডাইনামিক প্লান,এজন্য টুরিজম বাড়বে। তিনি আরো বলেন রাণীসাগর (রামরায়)কে পর্যায়ক্রমে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ঢেলে সাজানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের যে অগ্রগতি তা এখন বিশ্বস্বীকৃত -রমেশ চন্দ্র সেন এমপি

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু !

১০ তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ৫ম দিনে ০-১ গোলে দিনাজপুর বড়মাঠ ফুটবল একাদশের জয়লাভ

বিরামপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে জাতীয় শোকদিবস উপলক্ষে শিশু একাডেমীর বিভিন্ন কর্মসূচী ।

লক্ষ্য যদি স্থির থাকে এগিয়ে চলা সম্ভব: শেখ হাসিনা

বীরগঞ্জে সি আই জি কংগ্রেসের শুভ উদ্বোধন হয়েছে

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন পৌর নির্বাচন পরিচালনা কমিটির বর্ধিত সভা

বীরগঞ্জে মাইক্রোবাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত, আহত ১

ইতিহাস গড়লো আলুর মূল্য !