Monday , 18 August 2025 | [bangla_date]

বিরলে জীবন মহল পার্ক রিসোর্ট অভিযান চালিয়ে নারী-পুরুষ সহ ৭ জনকে নগদ অর্থসহ বিভিন্ন মেয়াদের সাজা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে জীবন মহল পার্ক এর হোয়াইট হাউস রিসোর্টে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় নারী-পুরুষ ও রিসোর্ট মালিকপক্ষ সহ ৭ জনকে নগদ অর্থসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত ।
১৬ আগস্ট শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চন মোড় এলাকায় জীবন মহল পার্ক এর হোয়াইট হাউস রিসোর্টে অভিযান চালিয়ে দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর নেতৃত্বে এএসপি (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান, বিরল থানার অফিসার্স ইনচার্জ আব্দুস ছবুরসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে রিসোর্টে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় জড়িতদের আটক করেন ।
অভিযান শেষে দিনাজপুরের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অনুমোদন বিহীন মালিকপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা ও অন্য আসামিদের অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে ০৪ জনকে ১৫ দিন করে এবং ১ জনকে ১ মাস, ম্যানেজারকে ২০ দিন ও সহকারীকে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড এবং মোট ৩৮ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভুট্টার ডাঁটা ব্যবহার হচ্ছে ঝিঙের খুঁটিতে

বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়নের শ্রমিক দলের কমিটি গঠন

দিনাজপুর মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ

বোদায় অর্থনৈতিক শুমারী উপলক্ষে অবহিতকরণ সভা

দিনাজপুরের বিরলে বাড়ী থেকে ডেকে নিয়ে এক ব্যক্তির মৃ-ত্যু নিয়ে নানা গু-ঞ্জন

রুটি-রুজি নিরাপদ করতে সরকারের গনবিরোধী নীতি রুখেতে হবে….অ্যাড. আবু সায়েম

ঠাকুরগাঁওয়ে এনটিভির জন্মদিন পালন

বীরগঞ্জে রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

চট্টগ্রাম থেকে দিনাজপুরে ফেরার পথে ছিনতাই ৭ দিনেও হদিস মেলেনি ছিনতাই হওয়া  ১৯ লাখ টাকা মুল্যের পাম ওয়েল তেল

চট্টগ্রাম থেকে দিনাজপুরে ফেরার পথে ছিনতাই ৭ দিনেও হদিস মেলেনি ছিনতাই হওয়া ১৯ লাখ টাকা মুল্যের পাম ওয়েল তেল

বড়দিন উপলক্ষে ফুলবাড়ীর ৫৮টি গির্জায় জিআর কর্মসুচির চাল বিতরণ