Tuesday , 12 August 2025 | [bangla_date]

বিরলে বাংলাদেশী প্রেমিকা তরুণীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সুদুর চীন থেকে আসা প্রেমিক যুবক

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ প্রেম মানেনা জাতি, কুল বা কোন বাঁধা। এমনই আরও একটি ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশী প্রেমিকা তরুণীর সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সুদুর চীন থেকে আসা প্রেমিক যুবক ইয়ং সং সং (২৬)। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া শিমুলতলা গ্রামে।
খবরটি ছড়িয়ে পড়ার পর প্রেমিক চীনা যুবক কে এক নজর দেখার জন্য প্রেমিকার বাড়িতে শত শত উৎসুক জনতা ভিড় করছে।
জানা গেছে, প্রেমিক যুবক ইয়ং সং সং (২৬) পেশায় একজন ইঞ্জিনিয়ার (নির্মাণ)। তার বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং।
প্রায় ১ বছর আগে ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপসের মাধ্যমে বাংলাদেশি তরুণী প্রেমিকা সুরভী আক্তার (১৯) এর সাথে পরিচয় হয়। সুরভী আক্তার বিরল উপজেলার রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নুর হোসেন বাবু ও গৃহিনী সাথী আক্তারের মেয়ে। সুরভীরা দুই বোন।
সুরভী আক্তার ও চীনা যুবক ইয়ং সং সং জানায়, তাদের দু’জনের পরিচয় হবার পর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপ গড়ে উঠে। এক পর্যায় প্রেমিক যুবক ইয়ং সং সং প্রেমিকা সুরভী আক্তারের টানে গত ৪ আগস্ট সুদুর চীন থেকে বাংলাদেশে ছুটে আসে। ১০ আগস্ট রোববার সন্ধ্যায় প্রেমিকা সুরভী আক্তারের বাড়িতে পৌছায় সে।
সুরভীর পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানান, চীন থেকে আসা যুবকের পরিচয় ও কাগজপত্র পর্যালোচনা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে সুরভীর সাথে তার বিয়ে দেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবস আজ শত শত বীর মুক্তিযোদ্ধার শাহাদত বরনের হৃদয় বিদারক ঘটনা আজও সবাইকে কাদাঁয়

বিরলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও জেলায় ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬১ জন

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকা ভুক্তির বর্ষপূর্তি উপলক্ষ্যে গেট টুগেদার ও কেক কাটা অনুষ্ঠান

দিনাজপুরে মহিলা পরিষদের ইয়াসমিন ট্রাজেডি দিবসের মানববন্ধনে বক্তারা মহিলা পরিষদের একটাই দাবী ধর্ষকের ফাঁসি চাই

চিরিরবন্দরে কোচের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

বোচাগঞ্জে হাজী দানেশ এর ৩৮ তম মৃত্যু বার্ষিকী পালন

আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদের শিকড়ের টানে যাত্রা শুরু

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত