Wednesday , 27 August 2025 | [bangla_date]

বিরলে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এবং লিফলেট বিতরণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে বিএনপি’র আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে ।
বুধবার বিকালে উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সেতাবগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নওশাদ আলী।
অনুষ্ঠানে ৪নং শহরগ্রাম ইউনিয়ন শাখা বিএনপি’র হাসান আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক একরামুল হকের সঞ্চালোনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, বিরল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ভিপি হামিদুর রহমান, জেলা যুব দলের সদস্য সচিব রেজাউল ইসলাম রেজা, জেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নুর ইসলাম, জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা জনি, দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান, ছাত্র দলের আহবায়ক সুমন রেজা ও তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমান। অনুষ্ঠানে ভান্ডারা ইউনিয়ন শাখা বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন, সহ-সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি মোজাহারুল ইসলাম নাড়াবাড়ী বাজারে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং এর আগে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন বাজার ও মোড়ে গনসংযোগ করে সাধারণ মানুষের সাথে কুশোল বিনিময় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের মহাসম্মেলন অনুষ্ঠিত

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে  হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে  চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন–

৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের প্রথম ধাপে হাকিমপুর, ঘোড়াঘাট ও বিরামপুরে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হলেন–

অসুস্থ বিএনপির সুস্থতার কোন সম্ভাবনা নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে মাকে মারধর করায় পুত্রকে এক বছর কারাদন্ড

বোচাগঞ্জে হঠাৎ ঘূর্নী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিরামপুরে বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুড়ে ছাই অফিস কক্ষের নথিপত্র

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু,  কমতে পারে কাঁচা মরিচের দাম

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু, কমতে পারে কাঁচা মরিচের দাম

ওলামা লীগের কর্মী সমাবেশে আলতাফুজ্জামান মিতা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই

বীরগঞ্জে মাদক বিরোধী র‌্যালী ও মানবন্ধন অনুষ্ঠিত

ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনারের সহধর্মীনি এলে রাজ দেবোত্ত এস্টেটের পক্ষে সংবর্ধনা প্রদান