Saturday , 23 August 2025 | [bangla_date]

বিরলে বিপুল পরিমান গাঁ-জাসহ বহনকারী ট্রাক ও জড়িত ২ ব্যাক্তি আ-টক

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে ৭ লক্ষাধিক টাকা মুল্যের বিপুল পরিমান গাঁজাসহ বহনকারী ট্রাক ও জড়িত ২ ব্যাক্তিকে আটক করেছে দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা গেছে, ২২ আগষ্ট ২০২৫ শুক্রবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে ডিএনসি দিনাজপুরের পরিদর্শক মোঃ আব্দুর রহমান-এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিরলের এম এম ফিলিং ষ্টেশন এলাকা থেকে ঢাকা মেট্রো ট-১২-৫৫ ৭৭ নাম্বারের একটি ট্রাকে করে ২ টি বস্তায় বহন করার সময় ২৬ কেজি গাঁজাসহ ২ ব্যাক্তিকে আটক করে ।
আটককৃতরা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ৬ নং সবাতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের মোঃ কাজী ছোরহাব-এর ছেলে কাজী সোহেল (৩৯) এবং একই জেলার ধনবাড়ি উপজেলার মোঃ শাহিন এর ছেলে মোঃ সুমন (২২) । তারা কুমিল্লা থেকে দিনাজপুর জেলার বিরলে প্রবেশ করলে গাঁজা ও ট্রাকসহ তাদের আটক করা হয়। ২৬ কেজি গাঁজার আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৭ লক্ষ ৮০ হাজার টাকা।
এব্যপারে বিরল থানায় ২০০৮ সালের ৩৬ (১) সরণির ১৯ (গ) ৪১/২৬ (১) ধারায় মোঃ কাজী সোহেল এবং মোঃ সুমনকে গ্রেফতার দেখিয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেনম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা

পীরগঞ্জে উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে ১৭২ ভূমিহীন পরিবারের

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ভুমিহীন-গৃহহীন মুক্ত পঞ্চগড় জেলায় চলছে জীবনমান ও কর্মদক্ষতা উন্নয়ন কার্যক্রম

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি দেযায় প্রধানমন্ত্রীকে ইবতেদায়ী  মাদ্রাসা শিক্ষক সোসাইটি জেলা শাখার অভিনন্দন

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি দেযায় প্রধানমন্ত্রীকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সোসাইটি জেলা শাখার অভিনন্দন

সাবেক এমপি শিবলী সাদিকসহ ১১৩জনের বিরুদ্ধে হত্যা মামলা

পীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সভা মীরডাঙ্গী স্কুলে অনুষ্ঠিত

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, আটক-১

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি, আটক-১