Tuesday , 26 August 2025 | [bangla_date]

বীরগঞ্জে একদিন পর নিখোঁজ বাক প্রতিব’ন্ধী যুবকের লা’শ উ’দ্ধার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের একদিন পর মো: শাহিন আলম (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(২৬ আগষ্ট) দুপুরে উপজেলার নিজপাড়া ইউনিয়নের বাড়ির পাশ্ববর্তীর জগদীশপুর শ্মশান ঘাট এলাকার খলসী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহিন উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাকুড়ী সরকারপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হয় শাহিন আলম। পরে পরিবারের লোকজন সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি।

বীরগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহিন আলম মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে পানিতে পড়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আলোকিত মানুষ গড়ার কারিগড় – বিদ্যুৎ কুমার কবিরাজ

বাসররাতে মুখ ধোয়ার পর থেকে কনেকে চিনতে পারছেন না বর, অতঃপর…

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে দেশি মুরগি ও উপকরণ বিতরণ

বীরগঞ্জে ভোগনগর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে মজিবুর সভাপতি ও হরিপদ সাধারণ সম্পাদক নির্বাচত

হরিপুরে নানা আয়োজনে আ’লীগের বিজয় দিবস পালিত

ভানোর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী রফিকুলের হাটসভায় জনসমুদ্রে পরিণত

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন !

হিলিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ

দীর্ঘ ১৬বছর পর কোরবানি দেওয়ার আনন্দ দরিদ্র মানবপল্লীতে

দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এর নির্বাচনে কোনো প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় ১৯ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করলেন নির্বাচন কমিশনার