Friday , 1 August 2025 | [bangla_date]

বীরগঞ্জে জামায়াতের উদ্যোগে ১৩০টি টিউবওয়েল স্থাপন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: অসহায় মানুষের সুপেয় নিরাপদ পানি নিশ্চিত করা লক্ষ্যে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলার ১৩০ জন অসহায় মানুষের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

বীরগঞ্জ ও কাহারোল উপজেলার গ্রামের ১৩০টি পরিবার দীর্ঘদিন খাবার পানির সংকটে ভুগছিলেন। এ সংকট দূর করতে এগিয়ে আসে জামায়াতে ইসলামীর লোকজন।
৩১ জুলাই বৃহস্পতিবার সকালে
বীরগঞ্জ উপজেলা জামায়াত অফিসের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখা উদ্যোগে সমাজকল্যাণমূলক কর্মসূচীর অংশ হিসেবে এ টিউবওয়েল বিতরণ করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মতিউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলার কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমান,উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান,উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

টিউবওয়েলগুলো বিতরণকালে প্রধান অতিথি’র বক্তব্যে
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মতিউর রহমান বলেন, “জনগণের মৌলিক চাহিদা পূরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। টিউবওয়েল স্থাপনের মাধ্যমে মানুষ যেন নিরাপদ ও বিশুদ্ধ পানি পায়, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”তিনি আরও বলেন, “গরীব ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ মানবিক কাজ।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভূমি দ্বন্দ্বের রূপান্তর ও জেন্ডার বিষয়ক সেমিনার

চুরি বেড়ে যাওয়ায় আতংকে বীরগঞ্জ পৌরবাসী

চুরি বেড়ে যাওয়ায় আতংকে বীরগঞ্জ পৌরবাসী

দেশের রাষ্ট্রীয় কোন ধর্ম থাকতে পারে না -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা

কমিউটিনিটি ক্লিনিকে সেবার মান উন্নয়নে পঞ্চগড়ে ডিপিএফ’র আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

জনগণ নৌকায় ভোট দেয় বলেই উন্নয়নশীল মর্যাদা পেয়েছে বাংলাদেশ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিরলের লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলী হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জন আটক

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় —চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা