Tuesday , 5 August 2025 | [bangla_date]

বীরগঞ্জে নিখোঁজের ২৪ ঘন্টা পর ঢেপা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ঢেপা নদ থেকে শাহের আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই ) সকাল ৭টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকার ঢেপা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃদ্ধ শাহের আলী ১০ নং মোহনপুর ইউনিয়নের চকদফর গ্রামের মৃত বজর আলী শেখের ছেলে।

মোহনপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ জানান,গতকাল সোমবার সকাল থেকে বৃদ্ধ শাহের আলী নিখোঁজ হয়। পর বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম স্থানীয় নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়। ২৪ ঘণ্টা পর মঙ্গলবার ভোরে ঢেপা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা জানান।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান, মঙ্গলবার ভোরে ঢেপা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ওই লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে সড়ক দূঘর্টনায় নিহত-২ আহত-১ জন

চিরিরবন্দরে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন কর্মশালা

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে কলিগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমিতে আদালতের ১৪৪ ধারা জারী !

বীরগঞ্জে দিনব্যাপী জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আটোয়ারীর দু’টি ডিগ্রি কলেজে একাদশের ওরিয়েন্টেশন ক্লাস

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাই সাইকেল প্রদান

বোচাগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, বাই সাইকেল প্রদান

কাহারোলে জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে নৈশ্যকোচ চাপায় পথচারী নিহত

ঘোড়াঘাটে বিনোদন পার্কের নৈশ্য  প্রহরীর লাশ উদ্ধার

ঘোড়াঘাটে বিনোদন পার্কের নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার