Sunday , 17 August 2025 | [bangla_date]

বীরগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে পূজা অর্চনা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) সকালে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য মনজুরুল ইসলাম মনজুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বীরগঞ্জ কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান অঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভার উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য মনজুরুল ইসলাম মনজু, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী এর দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনীত প্রার্থী মতিউর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাবেক সহ-সভাপতি লিটন দত্ত ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মনোজ কুমার রায়।

বিশেষ এই ধর্মীয় অনুষ্ঠানে সকল বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শিক জীবনাচরণ ও তার বাণীকে অনুসরণ করে সমাজে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার আহবান জানান। অনুষ্ঠান জুড়ে উপজেলার সনাতন সম্প্রদায়ের ভক্তবৃন্দের বিপুল অংশগ্রহণে ছিলো উৎসবমুখর পরিবেশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সামাজিক সম্প্রতি কমিটির আলোচনা সভা

পঞ্চগড়ে মসজিদে ইস্কন নিয়ে বক্তব্য দেওয়ায় খতিবকে আ.লীগ নেতার হুমকির প্রতিবাদে মানববন্ধন

বিএনপি-জামাতের সেই তলাবিহীন ঝুড়ির দেশ এখন উন্নয়নে ছেয়ে গেছে —-হুইপ ইকবালুর রহিম

গ্রাম হচ্ছে শহর, নাগরিক সুবিধা পাচ্ছে গ্রামীণ জনপদ

দিনাজপুরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরন

​মার্কিন নাগরিকদের দ্রুত কাবুল বিমানবন্দর ত্যাগের নির্দেশ

পঞ্চগড়ে শীত আনন্দ উৎসবে সাড়ে সাত হাজার শিশু শিক্ষার্থীকে বিশেষ উপহার ‘শিশুস্বর্গের’

প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর পাল্টাপুর ইউনিয়ন শাখার আলোচনা সভা ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত

চিরিরবন্দরে সেতুর নিচ থেকে দপ্তরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বীরগঞ্জে জমির সীমানা নিরসনের বৈঠকে মেম্বার কর্তৃক ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত, থানায় মামলা