Thursday , 14 August 2025 | [bangla_date]

বীরগঞ্জে সরকারি রাস্তায় নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে ৩০টি পরিবারের দুর্ভোগ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরে বীরগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জায়গাতে ৩০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি দখল চেষ্টা ও রাস্তার ২ ধারে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছ লাগিয়ে দুর্ভোগের শিকার প্রায় ২০০ মানুষ।

বুধবার (১৩ আগষ্ট) দুপুরে সরে জমিনে গিয়ে দেখা যায়, বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ভেলাপুকুর (বগুড়াপাড়া)’র মৃত হামিদ ডাক্তারের স্ত্রী নিজের আবাদি জমি সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জায়গায় ড্রেন ছিল। তবে সেখানে ড্রেন নেই, বর্তমানে রাস্তা হিসেবে হয়। সেই রাস্তাটি কেটে ছোট করেছে এবং ঐ রাস্তার উপরে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের চারা রোপণ করেছেন হামিদ ডাক্তারের স্ত্রী।

ঐ এলাকার ভুক্তভোগীরা বলেন, আমরা এ রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে যাতায়াত করি। গাছগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি তবু তারা এগুলো গাছ লাগিয়েছে। গাছগুলো লাগানোর ফলে এখন ভ্যান বা অটো চলতে পারছে না। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মৃত সুরুজ্জামানের ছেলে ছামসুল হক বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে ১নং শিবরামপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ক্ষিতিশ চন্দ্র রায় পরিদর্শন কালে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছগুলো উঠিয়ে নেওয়ার ব্যবস্থা নেন। উক্ত জমির কাগজ ও ম্যাপ খতিয়ে দেখে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জমিটি উদ্ধার করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে। আমরা সেটি তদন্ত করে, যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক  সাধারন সভা ১৪ ফেব্রুয়ারী

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ১৪ ফেব্রুয়ারী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে ৩টি গাছকাটার কারণে ,গাছ আটকের পর জমা করেছেন ইউনিয়ন পরিষদে

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগতি এবং বিভিন্ন জায়গায় হামলার প্রতিবাদে ও জনসমাবেশে ঠাকুরগাঁওয়ে বক্তব্য রাখেন- ডাঃ জাহিদ

পীরগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ের ভেলকিবাজী,অতিষ্ঠ জনজীবন

পঞ্চগড়ে সমতলের চা বাগানে মিশ্র ফলের আবাদ করে লোকসান পুষিয়ে নেয়ার চেষ্টায় চা চাষিরা

বীরগঞ্জে নব-নির্বাচিত পৌর পরিষদের দায়িত্বভার গ্রহণ

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে  মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

”হাবিপ্রবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত”

ঠাকুরগাঁওয়ে অবৈধ দখলদারদের কবলে পড়ে জৌলুস হারাতে বসেছে পাইকারি রোড বাজার

বীরগঞ্জে সাব-রেজিস্ট্রার রিপন মন্ডলের বিরুদ্ধে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ, দুদকের তদন্ত.