Saturday , 2 August 2025 | [bangla_date]

বোদায় বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য অর্ন্তভুক্তি কর্মসূচী উদ্বোধন

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানেনা, জাতীয় সংগীত মানেনা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে জনগণ তা হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপর জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
তিনি শুক্রবার রাতে পঞ্চগড়ের বোদা পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য অর্ন্তভুক্তি কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল বিএনপি ৭১ সালের মুক্তিযুদ্ধে, ৯০ এর স্বৈরাচারী আন্দোলন, ২৪ এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরাসরি অংশ নিয়ে জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল। আগামীতেও বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে থেকে আধুনিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।এসময় ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সিনিয়র সহ সভাপতি আবু সায়েম রুবেল, সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ ও আব্দুল মালেক। এসময় পৌর বিএনপি, মহিলাদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল সহ বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং দুই ব্যবসায়ীর জরিমানা

বীরগঞ্জে বামনপুকুর নাট মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন

পঞ্চগড়ে রেল স্টেশন মাস্টারের বিরুদ্ধে মানববন্ধন করায় রেলওয়ে শ্রমিক লীগ নেতাকে লালমনিরহাটের তিস্তা স্টেশনে বদলী

বর্ণিল আয়োজনে প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের রাজকীয় বিদায়ী সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী ও এতিমদের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

পীরগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

বীরগঞ্জে ইউএনও এর সাথে প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশর সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়

রাণীশংকৈলে সাংবাদিকের মায়ের ইন্তেকাল

পীরগঞ্জে গাঁজা সহ একজন আটক

পীরগঞ্জে করোনা ভাইরাসে ২ জন আক্রান্ত