Monday , 4 August 2025 | [bangla_date]

মঙ্গলবার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি\
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। সোমবার (৪ জুলাই) বিকেলে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরদৌস রহমান বলেন, আগামীকাল গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীদের সম্মিলিত সিদ্ধান্তে বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, সরকারি ছুটির দিনে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে গরিবদের তৃপ্তি মেটাতে ‘ভাই সাহেব হোটেল’

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনীতে বক্তব্যে বলেন -স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট শিক্ষক হতে হবে – মাজহারুল ইসলাম সুজন এমপি

রাণীশংকৈলে বাবা-মায়ের স্বপ্ন পূরণে বউ আনলেন হেলিকপ্টারে

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ’র উদ্যোগে শিক্ষার্থীদের ডিজিটাল উপস্থিতি শুরু

মঙ্গলবার থেকে সাত দিনের লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

দিনাজপুরে আইনজীবীকে হত্যাচেষ্টার প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির প্রতিবাদ সভা

বীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ডা-কাতির প্রস্তুতিকালে গণ-পি-টুনিতে কু-খ্যাত জালাল ডা-কাত আ-টক

পীরগঞ্জে এক পত্রিকা বিক্রয়কর্মীকে বাইসাইকেল উপহার