Thursday , 21 August 2025 | [bangla_date]

রংপুর বিভাগীয় তিস্তা জোনের জাতীয় কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: রংপুরে বিভাগীয় তিস্তা জোনের জাতীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ১৮আগস্ট বিকাল ৫টায় রংপুর বিভাগীয় ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে চুড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুড়ান্ত খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন রংপুর জেলা প্রশাসক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রবিউল ফয়সাল।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সস্পাদক এস এম নেওয়াজ সোহাগের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় কাবাডি খেলোয়াড় ও জাতীয় কাবাডি কোচ মো. বাদশা মিয়া, রংপুর জেলা ক্রীড়া অফিসার ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাসুদ রানা, দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান, নীলফামারী জেলা ক্রীড়া অফিসার মো. আবু হাসেম, রংপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. আবু তাহের, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি ফাহিম ফয়সাল, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তা মো. রনী ইসলাম, বগুড়া কাবাডি একাডেমির কর্ণধার জাহিদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় নারী বিভাগে রংপুর নারী কাবাডি দল ৫৩-১১ পয়েন্টের ব্যবধানে ঠাকুরগাঁও নারী কাবাডি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন, পুরুষ বিভাগে নীলফামারী জেলা দল ৪৯-৩৫ পয়েন্টের ব্যবধানে লালমনিরহাট জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন নীলফামারীর অনিমেষ রায়, সেরা রেইডার লালমনিরহাটের মিজানুর রহমান, সেরা ক্যাচার রংপুরের অধিনায়ক সোহেল রানা এবং নারী বিভাগে টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন রংপুর জেলার মাসুমা বেগম, সেরা রেইডার ঠাকুরগাঁওয়ের লিপা আকতার ও সেরা ক্যাচার নির্বাচিত হন রংপুর জেলার শারমিন আকতার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আনসার সদস্য ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত– ৮

পীরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

হাবিপ্রবিতে “ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস ইন বাংলাদেশ এডুকেশন সেক্টর”শীর্ষক কর্মশালা

আটোয়ারীতে বহিষ্কারাদেশ পেয়ে এসএসসি পরীক্ষার্থী অজ্ঞান

পঞ্চগড়ে মুসাফির ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সাংসদ মুক্তা

ঠাকুরগাঁওয়ে গাইনী চিকিৎসকের পরামর্শে পরিক্ষা না করায় রোগী ও স্বজনদের মারধরের অভিযোগ, সাংবাদিকের ক্যামরা ছিনতাই !

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমিতি খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ — আদালতে মামলা

বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে পশু ও উপকরণ বিতরণ করেছে প্রাণিসম্পদ

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মৃত্যুহীন দিন কেটেছে বীরগঞ্জের ঘোষপাড়া গরু খামারে