Saturday , 2 August 2025 | [bangla_date]

“রাণীশংকৈলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৫-শিশু হাসপাতালে” ঠাকুরগাঁও সংবাদ-এ খবর প্রকাশের পর ৩-সদস্যের তদন্ত কমিটি গঠন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সংবাদে সংবাদ প্রকাশের টনক নড়েছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ২৪ঘন্টার মধ্যে তদন্ত কমিটিকে রির্পোট জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন পঞ্চগড় জেলার ডিজিএম মাজাহারুল ইসলাম, ঠাকুরগাঁওয়ের এজিএম নাহিদুল ইসলাম,রাণীশংকৈলের প্রশাসনিক সুপারভাইজার আব্দুল খালেক।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২ আগষ্ট শনিবার রাঙ্গাটুঙ্গি জঙ্গলবিলাস এলাকায় ১১হাজার বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে, শিশুরা সেখানে খেলতে গেলে বিদ্যুৎ স্পশ হয়ে শখ লাগে শিশুদের।
এসময় স্থানীয় লোকজন শিশুদের দেখতে পেয়ে পল্লী বিদ্যুৎ অফিসকে খবর দেয় এবং শিশুদের উদ্ধার করে। রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে, অপরজনকে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। আহত শিশুরা হলেন হাটগাঁও গ্রামের ফারুকের পুত্র নীরব (১২) শফিকুল ইসলামের পুত্র কোরবান আলী (১৩) আবুল কালামের পুত্র আলিফ(১৩) আনোয়ারের পুত্র অভি(১৩)একরামুলের পুত্র আসিক (১৩)।
এপ্রসঙ্গে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎতের জিএম আসাদুজাম্মান মুঠোফোনে বলেন, পল্লী বিদ্যুতের অবহেলা রয়েছে কিনা এজন্য পঞ্চগড় জেলার ডিজিএম মাজাহারুল ইসলাম কে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যা ২৪ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে এসএসসি-৯৮ ব্যাচের রজত জয়ন্তী পালন

পঞ্চগড়ে কমলাপুর বাজার হতে লাঙ্গলগাঁও পর্যন্ত সড়ক পাকাকরনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত

হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগায়ে পিংক জাতের বারোমাসি কাঁঠাল

চলতি বছরেই শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন করার চিন্তা: শিক্ষামন্ত্রী

৬ লক্ষাধিক মুসল্লির সমাগমের আশা আয়োজকদের দেশের বৃহত্তম ঈদ জামাত দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে সকাল ৯টায়

বীরগঞ্জে বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে সংসার চালান বৃদ্ধ হযরত আলী

ধর্ম উপদেষ্টা’কে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর সম্মাননা স্মারক প্রদান

করোনায় আরও ২৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৩ লাখ ছাড়াল

ঠাকুরগাঁওয়ের ডিবি পুলিশের এ,এস,আই খানসামায় ডলার প্রতারণায় জনতার হাতে আটক !