Friday , 15 August 2025 | [bangla_date]

রাণীশংকৈলে মেয়াদ উত্তীর্ণ কিটনাশক জব্দ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিরাশি বাজারে গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় মাহি টের্ডাস থেকে ৬৮ প্রকার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করেছে কৃষি অফিস।
স্থানীয়রা জানায়,মাহি টের্ডাসের স্বত্বাধিকার আব্দুল মালেক দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক কৃষকদের মাঝে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কৃষি উপ-সহকারী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা অভিযান চালিয়ে তার দোকান হতে চার বস্তা মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে দোকানে শিলগালা করে রাখে। স্থানীয় জাপা নেতা আনিকুলের অভিযোগ জব্দকৃত বিষগুলো ধ্বংস করে দোকান মালিক কে মোটা অংকের জরিমানা করা উচিত। তাহলে কৃষক এধরনের প্রতারিত দোকানদারের হাত থেকে রেহাই পাবে।
এ ব্যাপারে দোকান মালিক আব্দুল মালেক বলেন, সময়ের অভাবে মেয়াদউত্তীর্ণ কীটনাশক গুলো আলাদা করে রাখতে পারিনি তাই এমনটি হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মাহি ট্রেডাস থেকে কেলারিক,গেন্ডা সহ ৬৮ প্রকার মেয়াদউত্তীর্ণ কীটনাশক পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান কে অবগত করেছি, তিনি না আসলে জরিমানা ছাড়াই ধ্বংস করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করছে -হুইপ ইকবালুর রহিম

পৃথিবীর অন্যতম পুষ্টিকর অ্যাভোকাডো রাণীশংকৈলে

কাহারোলে বেগম খালেদা জিয়া’র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল

জাতীর জনক শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে প্রেসক্লাবের সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ

রাণীশংকৈলে একই পরিবারের ৩ জনসহ ৭ জন করোনায় আক্রান্ত

বালিয়াডাঙ্গীতে টিসিবি বিতরণে অনিয়মের অভিযোগ

শেখ কামাল তাঁর কর্মময় জীবন বাংলাদেশের তরুণদের জন্য উৎসর্গ করে গিয়েছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

মহিলা কলেজের শ্রেণিকক্ষে বিয়ের মঞ্চ, ক্যাম্পাসে খাওয়াদাওয়া

হাবিপ্রবিতে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ৫০বছর প‚র্তি উদযাপন

নকিয়া স্মার্টফোনে জেমস বন্ড!