Monday , 25 August 2025 | [bangla_date]

রাণীশংকৈলে হযরত মোহাম্মদ (সা:) ও মা আয়েশা কে কুটক্তির প্রতিবাদে বিক্ষোভ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের দিপু, রাণীশংকৈলের হিরা ও মনি মুসলমান ধর্মাবলম্বীদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সা:) ও মা আয়েশা (রা.) এর মর্যাদা ও সম্মানহানির জঘন্যতম কটুক্তি করার প্রতিবাদে বাংলাদেশ হেফাজত ইসলাম রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে সোমবার (২৪ আগষ্ট) পৌর শহরে বিক্ষোভ মিশিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জের উপজেলার বাংলাদেশ হেফাজত ইসলামের নেতাকর্মীরাসহ সর্বস্তরের কয়েক হাজার তৌহিদী মুসলিম জনতা এ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। শেষে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় ঠাকুরগাঁও জেলা শাখার আমির এমদাদুল হক শাহি বলেন শুধু দিপু রায় কে গ্রেফতার করলেই হবে না। তার সহযোগী ও সমর্থক আরো দুজন রয়েছে হিরা রায় ও মনি রায় তাদেরকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্থির ব্যবস্থা করতে হবে। তা না হলে আগামী ২৪ ঘন্টার মধ্যে পুরো জেলাকে অচল করে দেয়া হবে বলে হুশিয়ারি দেন।
এসময় আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা শাখা সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম,রানীশংকৈল উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুদ্দিন, পীরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক নুরুজ্জামান,বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীশংকৈল উপজেলার সেক্রেটারি রজব আলী, নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারও রাজেকুল ইসলাম রাজু প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

চিরিরবন্দরে দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পঞ্চগড় প্রেসক্লাবে মতবিনিময় সভায় সারজিস আলম ১১ দলীয় ঐক্য জোট সরকার গঠন করলে সারা দেশের সাংবাদিকদের বেতন কাঠামোতে আনা হবে

বিরলে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১

বাম্পার ফলনের পরেও ভুট্টা দাম নিয়ে হতাশ কৃষক

বীরগঞ্জ প্রসুতির মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক ঘেরাও, ৩সদস্যের তদন্ত কমিটি গঠন

বোচাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটি সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে মুরগী লালন পালন বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনাজপুর ও রংপুর অঞ্চলের আঞ্চলিক কর্মশালা

মরিচা ইউপির বাদলাপাড়ায় নিবার্চনী জনসভা অনুষ্ঠিত

মরিচা ইউপির বাদলাপাড়ায় নিবার্চনী জনসভা অনুষ্ঠিত