Thursday , 21 August 2025 | [bangla_date]

রাণীশংকৈল সীমান্তে বিজিবি’র হাতে ৪ বাংলাদেশী আটক

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষীবাহিনী (বিজিবি) ২১ আগষ্ট বৃহসম্পতিবার ভারতে অনুপ্রবেশের অপরাধে ৪ বাংলাদেশীকে আটক করে থানায় সোর্পদ করেছে।
বিজিবি সূত্রে জানাযায়, ৫০ ব্যাটালিয়ানের ধর্মগড় বিওপি ক্যাম্পের টহলরত একটি দল দুপুরে সীমান্তের ৩৭৪/১ নং পিলারের বিপরীতে ভারতের অভ্যন্তর থেকে হরিপুর উপজেলার মারাধার গ্রামের ইসমাইল হোসেনের পুত্র ইলিয়াস আলী (৭২) ছইব আলী’র পুত্র আঃ রাজ্জাক(৫৫) ওয়াজুল হকের পুত্র কামাল হোসেন (৩৫) দেলোয়ার হোসেনের পুত্র বাদশা মিয়া (৩২) কে আটক করে।
এ প্রসঙ্গে আটককৃত ইসমাইল আলী বলেন, গরুর ঘাস কাটার জন্য তারা সকলেই ভারতের অভ্যন্তরে প্রবেশ করে এবং ঘাস কেটে ভারতীয় সীমান্ত হতে ডাঙ্গীপাড়া নামক স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের আটক করে বিজিবি।
এব্যাপারে কর্তব্যরত এএসআই মিজানুল ইসলাম সজীব বলেন, ধর্মগড় বিওপি’র নায়েক আজাহারুল ইসলাম বাদী হয়ে ভারতে অনুপ্রবেশের অপরাধে থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছে। রাতেই মামালা রুজু করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে নিরাপদ রক্ত পরিসঞ্চালন ও জটিলতা বিষয়ক সেমিনার

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ারের বিরুদ্ধে ১৮ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্টে জরিমানা ও সিলগালা

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট করা হবে: মোজাম্মেল হক

সরকারি সব নিয়োগে ডোপ টেস্ট করা হবে: মোজাম্মেল হক

বীরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর মাসিক পর্যালোচনা সভা

পীরগঞ্জে মৎস্য চাষিদের প্রশিক্ষণ কর্মশালা

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের অবদান এবং জাতীর দায়

রাণীশংকৈলে এসএসসি ’৯৭ব্যাচের(রংপুর বিভাগ) শীতবস্ত্র(লেপ) বিতরণ

খানসামায় বিদ্যুতায়িত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু