Saturday , 9 August 2025 | [bangla_date]

সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে খানসামায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ, হত্যায় জড়িত সকলকে দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরের খানসামা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে খানসামা উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে পাকেরহাট শাপলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
সিনিয়র সাংবাদিক আজিজার রহমানের সভাপতিত্বে এবং আজকের পত্রিকার প্রতিনিধি এস.এম. রকির সঞ্চালনায় বক্তব্য দেন ইত্তেফাকের প্রতিনিধি নুরনবী ইসলাম, কালবেলার মাসুদ রানা, ভোরের দর্পণের সাজু সরকার, আমার দেশ প্রতিনিধি জসিম উদ্দিন, মুক্ত খবরের তারিকুল ইসলাম চৌধুরী, খোলা কাগজের ফারুক আহমেদ, জনকণ্ঠের লায়ন ইসলাম, স্বদেশ প্রতিদিনের উজ্জ্বল রায়, বাংলাদেশ সমাচারের সুজন শেখ, ইনকিলাবের বুলবুল ইসলাম এবং আলোকিত সকালের আলমগীর ইসলামসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাÐে কোন তালবাহানা না করে জড়িতদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা আরও বলেন, “কোন সরকারের আমলেই সাংবাদিকরা নিরাপদ নয়; আমরা কাজের জন্য নিরাপদ পরিবেশ চাই।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে গ’লায় ফাঁ’স দিয়ে এবং সড়ক দূ’র্ঘট’নায় দুই এসএসসি পরীক্ষার্থীর মৃ’ত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়ায় হাইব্রিড মিষ্টি কুমড়ার কৃষক মাঠ দিবস

ঠাকুরগাঁওয়ের অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ-বেকারি বন্ধ ঘোষণা

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় এইচএসসি পরীক্ষার্থী খুন

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব

বীরগঞ্জে মাছের বাজারে অভিযান চালিয়ে ২শত ৭০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের কালো পতাকা মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পঞ্চগড়ে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প

কোপার ফাইনালে আর্জেন্টিনা

জাতীয় পরিসংখ্যান দিবস পালিত বিশ্ব এখন পরিসংখ্যান বিষয়ে অনেক উন্নত/ জেলা প্রশাসক