Wednesday , 20 August 2025 | [bangla_date]

সাপাহারে খাস পুকুর ও কবরস্থান দখলকারী আতাউর এর বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের দিলালপুর মৌজায় অবস্থিত একটি ৩৫ শতক খাস পুকুর তৎসংলগ্ন ৭৮ শতক কবরস্থানের সম্পত্তি দখলকারীর বিরুদ্ধে এলাকাবাসী মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

অদ্য ১৮ আগষ্ট সোমবার দুপুর ১২.১৫ মিনিট হতে ১২.৫০ মিনিট পর্যন্ত সাপাহার জিরো পয়েন্টে উপজেলার ০২নং গোয়ালা ইউনিয়নের নিশ্চিন্তপুর,বাদ নিশ্চিন্তপুর ও মাইপুর গ্রামবাসী সহ আশেপাশের লোকজন মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এলাকাবাসীর অভিযোগ কথিত ভূমিদস্যু দখলদার মোঃ আতাউর রহমান ও তার লোকজন দিলালপুর, মৌজায় অবস্থিত একটি খাস খতিয়ান ভুক্ত পুকুর সহ প্রায় ১.১৩ একর কবরস্থান দখলে নিয়ে অবৈধ ভাবে ভোগদখল করছে। যুগ যুগ ধরে ওই সম্পত্তি কবরস্থান হিসেবে ব্যবহার হয়ে আসছে। এলাকাবাসীর অভিযোগ উক্ত পুকুরে পানি ব্যবহার ও কবরস্থানে লাশ দাফন কাফন করতে গেলে বিভিন্ন ভাবে দখলকারী প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। তাদের এধরনের উস্কানিমূলক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অদ্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনে এলাকার প্রায় দুই তিন শত মানুষ অংশ গ্রহন করে। বিক্ষুব্ধ এলাকাবাসী দখলকারীর কবল থেকে কবরস্থান ও খাস পুকুরটি উদ্ধারের জন্য উপজেলা নির্বাহী অফিসার
ও সহকারী কমিশনার ভূমির জরুরী হস্তক্ষেপ কামনা করে লিখিত ভাবে বিষয়টি অবগত করেন। অপর দিকে অভিযুক্ত আতাউর রহমানের সাথে কথা হলে তিনি জানান যে ওই সম্পত্তির রেকর্ড সংশোধনের জন্য সাপাহার সিনিয়র সহকারী জজ আদালত নওগাঁয় ১৬৩/২০১৯ অঃপ্রঃ মামলা বর্তমানে চলমান রয়েছে। জমিদারের দেয়া পত্তন মুলে তারা ভোগদখল করছেন।
উল্লেখিত ঘটনায় প্রতিপক্ষ ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ইউএনও কে বদলী জনিত বিদায় সংবর্ধনা

বীরগঞ্জে হারমোনিয়াম-তবলা মেরামত করে জিবিকা নির্বাহ করছে বৃদ্ধ শুকানুর

বিরলে নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

হরিপুরে সময়ের আগেই স্কুল ছুটির ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ

নাট্য সমিতির উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী অবলম্বনে নন্দিনীর পালা

দুশ্চরিত্র’ বলায় চেয়ারম্যানের ১৪ মাসের কারাদণ্ড

কৃষকরা গমের গাছ ঘাস হিসেবে বেঁচে দিচ্ছে পার্বতীপুরে গম আবাদে লক্ষ্যমাত্রা ব্যর্থের আশঙ্কা

বীরগঞ্জে শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

বীরগঞ্জে গাছ ফেলে রাস্তায় ডাকাতি কালে জনতার হাতে এক ডাকাত আটক

১৩ বছরের সরকারের উন্নয়নের কারণে রাজনৈতিক পরাজয়ের শঙ্কায় , বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে — ঠাকুরগাঁওয়ে ড. হাছান মাহমুদ