Tuesday , 5 August 2025 | [bangla_date]

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

প্রদীপ কুমার সাহ,সাপাহা(নওগাঁ) প্রতিনধি: নওগাঁর সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ – ১ সাপাহার,পোরশা,নিয়ামতপুর আসনের এমপি পদ প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী, ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মোঃ বেলাল হোসেন,সহ সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইউসুফ আব্দুল্লাহ হাবিবী,জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারী মুফতি এনামুল হক,মহিলা বিষয়ক সম্পাদক মোঃ হাসান আলী,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার সভাপতি খন্দকার ফারুক হোসেন।

সমাবেশে জুলাই অভ্যুত্থানের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন, ‘সে দিনের শহীদদের স্মরণ করেই আমাদের সংগ্রামের পথ সুগম করতে হবে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নানা এগ্ৰো গ্রুপ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন ও দায়িত্ব হস্তান্তর

পীরগঞ্জে চুরির অপবাদে গাছের সাথে বেঁধে শিশু নির্যাতন, আটক-১

কাহারোলে কাঠের তৈরি রেডিমেড ফার্নিচারের কদর দিন দিন বাড়ছে

ঠাকুরগাঁওয়ে পৌর বাজার দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে — মেয়র বন্যা

রাণীশংকৈলে ঠিকাদার কল্যাণ সমিতির সংবর্ধনা

বীরগঞ্জে মুজিবশতবর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসুচী

রাণীশংকৈল পৌর যুবলীগের কমিটি গঠন সভাপতি আলী সম্পাদক গপেশ

বিরল সরকারি কলেজে স্মরণ  সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিরল সরকারি কলেজে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জেলা জামায়াতের সংবাদ সম্মেলন পঞ্চগড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান