Wednesday , 13 August 2025 | [bangla_date]

সাপাহারে দৈনিক করতোয়ার সুবর্ণ জয়ন্তী উদযাপন

প্রদীপ কুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ দেশের শীর্ষস্থানীয় আঞ্চলিক দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁর সাপাহারে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাপাহার প্রেসক্লাবে দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীনের আয়োজনে এবং সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মুনিরুজ্জামান টকী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম।

এসময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল আকতার, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও প্রেসক্লাব সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক তছলিম উদ্দীন বলেন, “পঞ্চাশ বছরের নিরন্তর পথচলা, সত্য ও সাহসের কলমে মানুষের কথা বলার অঙ্গীকার— করতোয়া পত্রিকা আজ উদযাপন করছে গৌরবময় সুবর্ণ জয়ন্তী। পাঠক, সাংবাদিক, কর্মী ও শুভানুধ্যায়ীদের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন করতোয়াকে আজকের উচ্চতায় পৌঁছে দিয়েছে।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দেশে প্রথম লোহার খনির সন্ধান হাকিমপুরে উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ে কূপ খনন

ঠাকুরগাঁওয়ে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বানিজ্য বন্ধ হবে …….জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল

দিনাজপুরের সর্ববৃহৎ ঈদগাহ মাঠে ৬ লাখ মুুসল্লির ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষে প্রস্তুতি সভা

অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিসের পরিবারকে আর্থিক সহায়তাসহ ঈদ উপহার

৫ আগষ্টের পর থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান কার্যালয়ে অনুপস্থিত !

বীরগঞ্জে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী’র নির্বাচনীয় অফিস উদ্বোধন

রাণীশংকৈলে ৫৪টি মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মাননোন্নয়নে প্রশিক্ষন

ঠাকুরগাঁওয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন