Friday , 29 August 2025 | [bangla_date]

সাফ জয়ী ফুটবলার শান্তি মার্ডিকে সংবর্ধনা জানালো উপজেলা প্রশাসন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ ভুটানের বিপক্ষে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত হ্যাটট্রিক করে বাংলাদেশকে ৪-১ গোলের জয় এনে দিয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের আদিবাসী কন্যা শান্তি মার্ডী।
জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা শান্তি মার্ডি অসাধারণ ছন্দে একাই তিন গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। তার এই সাফল্যে দেশের মানুষের পাশাপাশি আনন্দে মেতে ওঠে নিজ গ্রাম দক্ষিণ পলাশবাড়ী। বিজয়ের আনন্দে গ্রামে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও নাচগানে মুখর পরিবেশ সৃষ্টি হয়। বিজয়ের আলো ছড়িয়ে পড়ে শান্তির পরিবারেও।
তার অর্জনকে সন্মানিত করতে ২৮ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং শান্তি মার্ডীকে সংর্বধনা স্মারক ও ভালো মানের খেলোয়াড় তৈরিতে এবং শান্তি মার্ডীর অনুশীলনে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুটবল প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী (শাহিন), ক্রীড়া সংগঠক নাজিরুল ইসলাম নাজিরসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।
এদিকে শান্তি মার্ডির পরিবারের টেলিভিশন না থকায় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিনের পক্ষ থেকে একটি এলইডি টিভি উপহার হিসেবে শান্তির হাতে তুলে দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে তিন হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

পীরগঞ্জে জ্ঞান ব্যবস্থাপনা কার্যক্রম বিষয়ক যুব সেমিনার অনুষ্ঠিত

পীরগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

মৃদু তাপপ্রবাহের তীব্র গরমে  দিনাজপুরে জনজীবন প্রায় ওষ্ঠাগত

মৃদু তাপপ্রবাহের তীব্র গরমে দিনাজপুরে জনজীবন প্রায় ওষ্ঠাগত

পঞ্চগড়ে কোরবানি ঈদ কে ঘিরে জমে উঠেছে গরুর হাটগুলো

রাণীশংকৈলে চেয়ারম্যানের আঘাতে মাথা ফাটল সচিবের।।থানায় অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তাতে ২ ঘন্টার পুলিশের অভিযানে রাস্তা ফাঁকা

দিনাজপুরে ইএসডিও নাইস প্রজেক্টের উদ্যোগে শহরের কাঞ্চন কলোনী বউ বাজার মার্কেটের নির্মাণ সম্পাদন এবং হস্তান্তর

বীরগঞ্জ থানাপাড়া জামে মসজিদ এর উদ্যোগে বিনামূল্যে বাইসাইকেল ও পুরস্কার বিতরণ