Saturday , 9 August 2025 | [bangla_date]

সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে তেঁতুলিয়ায় ১১ নারী আটক

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে ১১ বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আমজোয়ানী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বাড়ি যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর জেলায় বলে বিজিবি জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, একাধিক দালালের মাধ্যমে মোট এক লাখ ৬৫ হাজার টাকার বিনিময়ে তারা সীমান্তে আসেন। ৫৬ বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুটি দল অভিযানে নামে। সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে প্রায় ৬০০ গজ ভেতরে ১১ নারীকে আটক করা হয়।
শুক্রবার সকালে বিজিবি ৫৬ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হবে।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে পরকীয়া করতে গিয়ে স্বামীর হাতে স্ত্রী আটক

পীরগঞ্জে অচেতন করে স্বর্ণালংকার সহ টাকা চুরি

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত-২

খানসামায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উদ্বোধন

নবরূপীর বর্ষবরণ ও পান্তা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান

রাণীশংকৈলে মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট বিতরণ

ঠাকুরগাঁওয়ে এই প্রথম জয়নাল আবেদীন মিলনায়তনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করন সম্মেলন অনুষ্ঠিত হয়

দূর্গা পূজা উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ জাত-পাতের ভেদাভেদ ভুলে মায়ের স্মরণে এলে সকল পাপ মোচন হয় এবং দুর্গতি নাশ হয়

রাণীশংকৈলে জমির শ্রেণি পরিবর্তন করে শ্মশানের জমি দখল

পীরগঞ্জে ছাত্রলীগের ইফতার বিতরণ