Thursday , 7 August 2025 | [bangla_date]

হিলিতে বেড়েছে আদা, ডিম ও পেঁয়াজের দাম

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়েছে আদা, ডিম ও পেঁয়াজের দাম। প্রতিটি পণ্যে প্রকারভেদে দাম বেড়েছে ৪ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত। বর্তমানে ৫০টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। ১০০ টাকার আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা, ৪ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ১৮ টাকায়। ৩০ টি ডিম বিক্রি হচ্ছে ৩২০ টাকায়, যা দুদিন আগেও বিক্রি হয়েছে ২৮০ টাকায়। সরবরাহ কম হওয়ার কারনে বেড়েছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। এতে করে বিপাকে পড়েছেন নি¤œ আয়ের মানুষ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
হিলি বাজারে কাঁচাবাজার নিতে আসা কয়েক জন বলেন, বেশ কিছু দিন যাবৎ হিলির বাজারে আলু, পেঁয়াজ, আদা এবং ডিমের দাম স্বাভাবিক ছিলো। যার কারনে আমরা কিছুটা স্বস্তির মধ্যে ছিলাম। গত এক সপ্তাহ থেকে এই সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ মানুষের বাজার করতে সমস্যায় পড়তে হচ্ছে। নিয়মিত বাজার মনিটরিং করলে বাজার নিয়ন্ত্রনে আসবে বলে মনে করেন ক্রেতারা।
হিলি বাজারের ব্যবসায়ী শাকিল মাহমুদ বলেন, বাজারে আলু, পেঁয়াজ, আদা, ডিম এর সরবরাহ কমেছে। এর কারনে মোকামে দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেওয়া হয় তাহলে পেঁয়াজের দাম কমে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ

ঠাকুরগাঁও জেলা নাটাবের উদ্যোগে ইমাম সাহেবদের নিয়ে যহ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা নাটাবের উদ্যোগে ইমাম সাহেবদের নিয়ে যহ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের তরুণীকে হত্যার পর ড্রামে ভরে ডোবায় ফেলেন কনস্টেবল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ‘শাম্মাম’ চাষে সফল কৃষক মন্ডল ইসলাম,

ঠাকুরগাঁওয়ে শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করছেন ভোরের সাথীর সদস্যরা

পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

আট বছর ধরে অসম্পুর্ণ হয়ে রয়েছে সেতু চরম ভোগান্তিতে ১৬ গ্রামের মানুষ

রাণীশংকৈলে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আহত-৪ নিহত-১

পঞ্চগড়ে আস্থা প্রকল্পের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত