Monday , 4 August 2025 | [bangla_date]

হিলিতে বেড়েছে আলু-পেঁয়াজ-ডিমের দাম

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের হিলিতে বেড়েছে আলু, পেঁয়াজ, আদা ও ডিমের দাম। দুদিনের ব্যবধানে প্রতিটি পণ্যে প্রকারভেদে দাম বেড়েছে ৪ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন নি¤œ আয়ের মানুষ।
সোমবার দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, দুদিন আগে ৫০টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। ১০০ টাকার আদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা, ৪ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ১৮ টাকায়। ৩০ টি ডিম বিক্রি হচ্ছে ৩২০টাকায়। যা দুদিন আগেও বিক্রি হয়েছে ২৮০ টাকায়।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিক বলেন, সেদিন এক কেজি পেঁয়াজ কিনে নিয়ে গেলাম ৫০ টাকা দিয়ে আজ শুনি ৭০টাকা। আমাদের আয় বাড়ে না কিন্তু জিনিসের দাম বাড়ে। সরকারের কাছে অনুরোধ সব জিনিসের দাম যেনো কমে যায়।
ডিম ক্রেতা আজাদ বলেন, হঠাৎ ডিমের দাম এসে শুনি বেশি। ডিমের দাম কম হলে আমাদের নি¤œবিত্তদের জন্য ভালো। কারণ আমরা তেমন মাছ-মাংস কিনতে পারিনি তাই ডিমের দাম কম হলে ভালো।
আলু ও আদা ক্রেতা আলী হাসান বলেন, হিলি বাজারে এসে দেখি দুদিনের তুলনায় সব জিনিসের দাম বেশি। ১৪ টাকা কেজির আলু কিনতে হল ১৮টাকা আবার ৯০টাকা কেজির আদা কিনতে হলো ১৫০টাকা কেজিতে। এভাবে দাম বাড়লে আমরা কীভাবে কি করবো?
হিলি বাজারের ব্যবসায়ী শাকিল আহমেদ জানান, দেশীয় পেঁয়াজের সরবরাহ সংকটের কারণে মোকামে অনেক দাম বেড়েছে। আগে ৪৮-৫০ টাকা কেজি পেঁয়াজ কিনেছি এখন মোকামে আমাদের ৬০-৬২ টাকা কেজিতে পেঁয়াজ কিনতে হচ্ছে। যার কারণে বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।
হিলি বাজারের ডিম ব্যবসায়ী বলেন, খাদ্যের দাম বৃদ্ধির অজুহাতে খামার মালিকেরা ডিমের দাম বেশি নিচ্ছে ফলে বেশি দামে ডিম কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর আলম বাবু বলেন, দেশের বাজারে দেশীয় পেঁয়াজের সংকট তৈরি হয়েছে এবং দাম বৃদ্ধি পাচ্ছে তাই সরকারের কাছে অনুরোধ পেঁয়াজ আমদানি জন্য আইপি (ইমপোর্ট পারমিট) দেওয়া হোক। যাতে পেঁয়াজ আমদানি করে দেশের বাজারে দাম স্বাভাবিক করা যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সোলারের সেচ পাম্পের বাড়তি খরচ বা ঝামেলা না থাকায় আগ্রহ বাড়ছে কৃষকদের

বোচাগঞ্জে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, মিথ্যে মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নাগরিক সংলাপ

পবিত্র রমজানের শুভেচ্ছা স্বরুপ বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

পীরগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়ান দিবস পালিত

ফুলবাড়ীতে কালী মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার  এক শিক্ষার্থী বহিষ্কার

ঘোড়াঘাটে দাখিল পরীক্ষার এক শিক্ষার্থী বহিষ্কার

পীরগঞ্জে থানা পুলিশের সাথে নাগরিক সমাজের সংলাপ অনুষ্ঠিত