Monday , 18 August 2025 | [bangla_date]

হিলি সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করল বিজিবি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১৮ আগস্ট) ভোরে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আজ সোমবার ভোর ৪টা ৫০ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীনস্থ হিলি সিপি বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আ. সাত্তারের নেতৃত্বে একটি টহলদল হিলি দক্ষিণ বাসুদেবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় কুপিজেসিক ইনজেকশন, ফেনসিডিল, অফিসার চয়েজ মদ, নাইন থাউসেন্ড বিয়ার এবং গ্লাইসিপেজ ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার টাকা। তবে এ সময় কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে মিনি শিশু পার্ক ও ওয়াকওয়ে এর শুভ উদ্বোধন

রাণীশংকৈলে জাতীয় বীমা দিবস পালিত

বোচাগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প- ২০২১ (বালক-বালিকা) শুভ উদ্বোধন

৭ মার্চ সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত ও অন্তর্ভুক্তিমূলক সমাধান খুঁজে বের করতে হবে: জলবায়ু সম্মেলনে -প্রধানমন্ত্রী

গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা

আজ ভাষা সৈনিক মরহুম প্রফেসর শাহ্ আব্দুল হাই এর মৃত্যুবার্ষিকী

লাভবান ও বাজার ঘাটতি পুরনে দিনাজপুরে অসময়ে গ্রীস্মকালীন পিঁয়াজ চাষে কৃষক

বিরলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আমার দেশ প্রতিনিধি এম হাসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন